Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

একসঙ্গে রাজনৈতিক মঞ্চে হাজির শ্রীময়ী-কাঞ্চন! ‘আমি ভেঙে পড়ব না এসব দেখে’, জানালেন অভিনেতার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, নতুন বছরে নতুন বার্তা দেবেন কাঞ্চন?

একসঙ্গে রাজনৈতিক মঞ্চে হাজির শ্রীময়ী-কাঞ্চন! ‘আমি ভেঙে পড়ব না এসব দেখে’, জানালেন অভিনেতার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, নতুন বছরে নতুন বার্তা দেবেন কাঞ্চন?

চলতি বছরে ত্রিকোণ প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিল টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। এরপর একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে চলতে শুরু করেছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন। তবে শেষ পর্যন্ত এবার শাসক দলের রাজনৈতিক মঞ্চে একসঙ্গে ফের দেখা গেল তাদের। প্রসঙ্গত দুর্গাপূজার নবমীর দিনও একসঙ্গে ফ্রেমে ধরা দিয়েছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। তারপর আলাদা আলাদা ফটো পোষ্ট করলেও বেশ বোঝা গিয়েছিল যে পুজোটা তারা একসঙ্গে বেশ ভালই কাটিয়েছেন।

প্রসঙ্গত এদিন গোটা বিষয়টি নিয়ে শ্রীময়ী এবং কাঞ্চনের কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হলেও মুখ খুলেছেন কাঞ্চন মল্লিকের স্ত্রীর টলিউড অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন বর্তমানে তিনি তার চতুর্থ শ্রেণীতে পড়া ছেলেকে নিয়ে জীবনটা গুছিয়ে নিতে চাইছেন এবং অতীত তার সামনে ফিরে ফিরে এলেও তিনি ভেঙে পড়বেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি পেশাদারী জীবনেও বেশ সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন অভিনেত্রী।

প্রসঙ্গত এর আগে মায়াপুরেও একসঙ্গে হাজির হয়েছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন। এবং সে সময় জানিয়েছিলেন একটি অনুষ্ঠানে হাজিরা দিতেই তারা সেখানে গিয়েছিলেন তারা। তবে গোটা বিষয়টির তীব্র প্রতিবাদ করেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন করোনা আবহে বন্ধ ছিল সমস্ত অনুষ্ঠান। তাই এবার আবারো কাঞ্চন এবং শ্রীময়ীকে একসঙ্গে দেখে বলাইবাহুল্য বেশ অবাক হয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কেরানীর ছেলে থেকে ২২৫ কোটির জনপ্রিয় বলিউডের অভিনেতা! অনুপম খেরের জীবন যেন আস্ত সিনেমা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment