গত ২৬ নভেম্বর সব বাঙালি মেয়েদের মন ভেঙে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা ঘুচল সকলের প্রিয় ব্যোমকেশের। আইনি মতই বিয়ে হয়েছে থিয়েটার অভিনেত্রী মধুরিমা গোস্বামী এর সঙ্গে তার। বিয়েতে যেমন কোনো আড়ম্ভর ছিলনা তেমনি রিসেপশন ও ছিল আড়ম্ভরহীন।
ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠানের পরের দিন বসেছিল রিসেপশনের আসর। ১০০-১৫০ জনের বেশি কেউ আমন্ত্রিত ছিলনা। করোনা আবহে সমস্ত সতর্কতা মেনেই অনুষ্ঠিত হয়েছে রিসেপশন। অভিনেতা নিজেও এত চাকচিক্য পছন্দ করেন না, তাই নিজেদের মতোন করেই ঘরোয়া ভাবে হল রিসেপশন পার্টি। বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় স্বজন ও নাট্য জগতের কিছু মানুষ কে নিয়ে আয়োজন করা হয়েছিল।
এদিকে মিষ্টি একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তে। সেখানে দেখা যাচ্ছে মধুরিমার সিঁথি তে সিঁদুর দিয়ে লজ্জায় লাল হয়ে গেছেন স্বয়ং অনির্বাণ। আলতো করে স্ত্রীর গালে লেগে থাকা সিঁদুর মুছে দিলেন তিনি। এরপর মিষ্টি হাসলেন মধুমিতা। আর তাতেই কুপোকাত আমাদের ব্যোমকেশ। ভিডিওটি নেটিজেনদের বেশ মনে ধরেছে। প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে ভক্তদের তরফ থেকে নবদম্পতির জন্য।
আরও পড়ুন: স্যোশাল পাতায় প্রাক্তন স্ত্রীর ছবি, নতুন করে কী সম্পর্ক গড়ার ইঙ্গিত?




