Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

স্যোশাল পাতায় প্রাক্তন স্ত্রীর ছবি, নতুন করে কী সম্পর্ক গড়ার ইঙ্গিত?

স্যোশাল পাতায় প্রাক্তন স্ত্রীর ছবি, নতুন করে কী সম্পর্ক গড়ার ইঙ্গিত?

প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু দিন হল। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনও বহাল। ভালবাসা না হোক, বন্ধুত্বের খাতিরেই মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁদের সুপারহিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে একটা স্টিল শেয়ার করেন।

করোনাকালে নিভৃতবাসে রয়েছেন অভিনেতা রাহুল ব্যানার্জি। বই পড়া, গান শোনা, ছবি দেখা এই করেই দিন কাটছে তাঁর। কোভিডের কারণে শুটিং ফ্লোর ছেড়ে বাড়িতেই শুটিং করছেন তিনি। এত কিছুর মধ্যেই পুরনো স্মৃতিকে নতুন করে তুলে ধরলেন স্যোশাল দুনিয়ায়।

রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ সেই সময় দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এই ছবি থেকেই দু’জনের প্রেম। সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। যদিও সম্পর্ক ভাঙে। তবে বন্ধুত্ব রয়ে গেছে। তাই এক স্মৃতিমেদুর দুপুরে প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশন লেখলেন, ‘জুটিতে, দুটিতে’।

আরও পড়ুন: ঘোর সমস্যা!! বিয়ে মানতে নারাজ বনি এবং কৌশানির পরিবার

 

প্রসঙ্গত, রাহুল-সন্দীপ্তার সম্পর্ক টলিপাড়ায় ব্যাপক চর্চিত বিষয়। তবে প্রিয়াঙ্কা সিঙ্গেল মাদার হয়ে ছেলে সহজের সঙ্গেই হাসি-মজায় জীবন অতিবাহিত করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment