বাংলা সিনেমায় বেশ জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। বেশ কয়েক বছর আগে সিরিয়াল ওগো বধু সুন্দরীর হাত ধরেই টলিঊডে প্রবেশ করেন ঋতাভরী। এরপর একের পর এক ছবিতে তাকে দেখা গিয়েছে বহুবার। কখনো পরী, কখনো ব্রহ্মা জানেন গোপোন কম্মটি, আবার কখনো বা শেষ থেকে শুরু, এছাড়াও তাকে দেখা গিয়েছে বাওয়াল, চতুষ্কোণ এবং কলকাতায় কলোম্বাস ছবিতে।
ছবির পাশাপাশি মা শতরূপা সান্যালের সাথে “এসসিইউডি” নামে একটি চলচ্চিত্র নির্মাতা কোম্পানিও চালান ঋতাভরী। বেশ কিছু দিন আগেই ঋতাভরী একটি গানের ভিডিও লঞ্চ করেছেন সেখানে তিনি হিন্দি ও বাংলা দুটি ভাষায় গান করেছেন। অবশ্য সেই লিরিক্সও তিনি নিজেই লিখেছেন। ছবি এবং সিরিয়ালের পাশাপাশি মাঝে মাঝে খোলামেলা হট অবতারে ধরা দেন ঋতাভরী।
মাঝে মাঝেই তাকে ফটো শুটে দেখা যায়। সেখানে নানা মন ভোলানো অবতারে রাতের ঘুম কাড়েন ঋতাভরী। নিজেকে একের পর এক ছবির মাধ্যমে একজন যোগ্য অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন বহু বার।
View this post on Instagram
আরও পড়ুন: রাজনীতিতে নেমেই মমতাকে আক্রমণ বিজেপির শ্রাবন্তী
কিন্তু তার এই সাক্সেসের পেছনে কতো মেহনত করতে হয় তা আমাদের সকলের অজানা। এবার নিজের মুখেই সেই রহস্য শেয়ার করলেন ঋতাভরী। তিনি জানান এই পারফেক্ট শট এর জন্য বার বার নিজের মুড পরিবর্তন করতে হয়। কখনো আবার বোল্ড লুক দিতে হয়, হাসতে যা অনেক ক্ষেত্রে অনেকটাই কঠিন। কিন্তু তাও হাল ছাড়া চলে না, প্রতিদিন নিজের সাথে এই যুদ্ধ চালিয়ে যেতে হয় দিতে হয় পারফেক্ট শট।




