Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

গওহরের চেয়ে ১২ বছরের ছোট জায়েদ? বিয়ের আগে সমালোচনার মুখে অভিনেত্রী

শীত পড়তে না পড়তেই একে একে উইকেট ডাউন হচ্ছে বলি সেলেবদের। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সানা খান। তার

গওহরের চেয়ে ১২ বছরের ছোট জায়েদ? বিয়ের আগে সমালোচনার মুখে অভিনেত্রী

শীত পড়তে না পড়তেই একে একে উইকেট ডাউন হচ্ছে বলি সেলেবদের। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সানা খান। তার আগে বিয়ের পিঁড়িতে বসেছেন গায়িকা নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। আর এবার পালা গওহর খানের। আগামি ২৫ ডিসেম্বর ইসমাইল দরবারের পুত্র জায়েদ দরবারের সাথে সাত পাকে নিজেকে বাঁধবেন গওহর খান। বিয়ের আর তিন সপ্তাহ বাকি আর এর মাঝেই চলছে তোরজোড়। সম্প্রতি নিজের বিয়ের কার্ডের ছবিও নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করেন গওহর খান।

কিন্তু বিয়ের আগেই সমলোচনার কবলে পড়লেন গওহর। ইসমাইল দরবারের ছেলে জায়েদের বয়েস গওহরের থেকে অনেকটাই কম। বলতে গেলে দুজনের বয়েসের মধ্যে প্রায় ১২ বছরের ফারাক রয়েছে। আর এবার সেটিকেই ইস্যু করে গওহরকে ট্রোল করলেন নেটিজেনরা। অন্য দিকে সোশ্যাল মিডিয়ায় গওহরকে নিয়ে চেয়ে খিল্লি করায় অবশেষে মুখ তিনি খোলেন। জানান তাদের দু জনের বয়েসের তারতম্য থাকলেও জায়েদ দরবার ১২ বছরের ছোট নয়।

তিনি আরো জানান তাদের দুজনের মধ্যে বয়েসের হের ফের থাকলেও নতুন জীবনে তাঁর প্রভাব পড়বে না। জায়েদ গওহরের থেকে বয়েসে অনেকটাই ছোট হতে পারে কিন্তু অন্য সব দিকে সে অনেকটাই ম্যাচিওর। তাই নেটিজেনদের কথা ঝেড়ে ফেলে তিনি এখন খোশ মেজাজে দিন কাটাচ্ছেন। কারণ আর মাত্র কদিনের অপেক্ষা তার পরেই চার হাত এক হবে, শুরু হবে গওহরের জীবনের নতুন অধ্যায়।

আরও পড়ুন: ভিখারিকে বিস্কুট-টাকা দিল অভিনেত্রী সারা আলি খান! ভিডিও দেখে নেটপাড়া বলল, ‘আরিয়ানের থেকে ভালো’, ভাইরাল হলো ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment