Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

একের পর এক প্লেট ভাঙছেন সালমান খানের বোন, ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

একের পর এক প্লেট ছুঁড়ে ছুঁড়ে ভাঙছেন, অবাক আম জনতা। ভাবছেন এর মানে কি? সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে

একের পর এক প্লেট ভাঙছেন সালমান খানের বোন, ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

একের পর এক প্লেট ছুঁড়ে ছুঁড়ে ভাঙছেন, অবাক আম জনতা। ভাবছেন এর মানে কি? সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে সালমান খানের বোন একের পর এক প্লেট ভাঙছেন। খাবার টেবিলে বসে একের পর এক চিনা মাটির প্লেট ভাঙার এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে চলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওর কেন্দ্রবিন্ধু ভাইজানের বোন অর্পিতা খান। দেখা গিয়েছে অর্পিতা তাঁর বান্ধবীর কাঁধে মাথা রেখে হাসতে একের পর এক প্লেট ভেঙেই চলেছেন। তাও আবার নিজের বাড়িতে নয় দুবাইয়ের এক রেস্তোরাঁয়।

আর এই ভিডিও দেখে রাগে ফেটে পড়ছেন নেটিজেনদের একাংশ, তাদের মতে এভাবে তো বাচ্চারা প্লেট ভাঙেন। এ হেন কাজ কোন বড় মানুষকে কি শোভা দেয়? অবশ্য পরে জানা গিয়েছে গ্রীকদের একটি প্রথা আছে, বহু পুরোনো এই প্রথা অনুযায়ী কোন নতুন কিছু শুরু করার আগে প্লেট ভাঙতে হবে। তবে ভারতীয় প্রথায় তা অস্বাভাবিক হলেও কুছ পরোয়া নেহি। বরং অর্পিতা মনের আনন্দে ভেঙে গেছেন একের পর এক চিনা মাটির খাবার প্লেট। এই ভিডিও নিয়ে অবশ্য নতুন করে অর্পিতা কিছু বলেন নি। কিন্তু এই নিয়ে বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যা চলছে তা আর নতুন বলার অপেক্ষা রাখে না অর্পিতা যা করেছে তা একেবারেই শিশুসুলভ এবং অগ্রহনীয়। আর নেটিজেনরা তাদের চর্চা চলিয়ে যেতেই ব্যস্ত।

আরও পড়ুন: স্বপ্ন দিয়ে সাজানো রুদ্রনীলের বাড়ি, বাথরুম দেখলে তো চোখই ফেরাতে পারবেন না

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment