Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

‘চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়াকে ভিক্ষাই বলে, গান্ধীজি ক্ষমতালোভী আর চালাক মানুষ’, গান্ধীজিকে তোপ সুপারস্টার কঙ্গনার, ফের বিতর্কিত মন্তব্য অভিনেত্রীর

‘চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়াকে ভিক্ষাই বলে, গান্ধীজি ক্ষমতালোভী আর চালাক মানুষ’, গান্ধীজিকে তোপ সুপারস্টার কঙ্গনার, ফের বিতর্কিত মন্তব্য অভিনেত্রীর

নানান রকম বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই জানিয়েছিলেন ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার ঘটনা আসলে মোটেও কোন গৌরবজনক ঘটনা নয়। কারণ তিনি মনে করেন ভারত ভিক্ষা করে স্বাধীনতা পেয়েছিল। তার মতে ভারত প্রকৃত স্বাধীন হয়েছিল ২০১৪ সালে।

অভিনেত্রীর এহেন মন্তব্য মোটেও ভাল চোখে দেখেননি নেটিজেনরা। ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে। তবে সেই সমস্ত কটাক্ষকে পাত্তা দিতে নারাজ কঙ্গনা। ফলে, আবারো বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। জাতির জনক মহাত্মা গান্ধীকে ‘ক্ষমতালোভী’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন ইতিহাসে এমন অনেক প্রমান আছে যা বলে মহাত্মা গান্ধী নিজে স্বাধীনতা আনতে পারেননি বলেই তিনি তা নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যান্যদের হাতে তুলে দিয়েছিলেন। পাশাপাশি তিনি ভগৎ সিং এর ফাঁসির জন্য দায়ী এমন কথাও জানিয়েছেন কঙ্গনা। অভিনেত্রীর মতে মহাত্মা গান্ধীর ‘এক গালে চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়ার’ মত মন্তব্য আসলে প্রমান করে যে ভারত ভিক্ষা করে স্বাধীনতা পেয়েছিল।

আরও পড়ুন: শিশুদিবসে ছেলের ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইউভানের ছবি ভাগ করে নিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তুমুল ভাইরাল ছবি

বলাই বাহুল্য তার এই বিতর্কিত মন্তব্যের ফলে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে মহিলা কমিশন রাষ্ট্রপতিকে আর্জি জানিয়েছেন কঙ্গনার পদ্মশ্রী পুরস্কার কেড়ে নেওয়ার জন্য। তবে অভিনেত্রী যে এসবের ধার ধারেননা তা আরো একবার তিনি প্রমাণ করে দিয়েছে এহেন কু-মন্তব্যের মাধ্যমে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment