Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

স্বামী রোশনের সাথে মতবিবাদের কারণ কি? জানুন কি বলল শ্রাবন্তী

কয়েক মাস আগেই ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। এর আগে দুটো বিয়ে সুখের না হওয়ায় বহু

স্বামী রোশনের সাথে মতবিবাদের কারণ কি? জানুন কি বলল শ্রাবন্তী

কয়েক মাস আগেই ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। এর আগে দুটো বিয়ে সুখের না হওয়ায় বহু দিন আগেই তাদের সাথে বিচ্ছেদ ঘটেছে নায়িকা শ্রাবন্তী। কিন্তু বেশ কিছুদিন আগেই ফের গুঞ্জন ওঠে তৃতীয় স্বামী রোশনের সঙ্গেও নাকি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্কের অবনতি হয়েছে।

কিন্তু এসবের মাঝেই শোনা গিয়েছে শীঘ্রই মুক্তি পেতে চলেছে শাশ্বত-শ্রাবন্তী জুটির নতুন ছবি ‘ছবিয়াল’। যেখানে মিষ্টি বাড়ির বৌ, একদম সাদা মাটা লুকে ধরা দেবেন নায়িকা। আর এই ছবি মুক্তি পাচ্ছে চলতি মাসেই। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন সিনেমার পাশাপাশি করোনার সময় কিভাবে তিনি সময় কাটিয়েছেন। তিনি জানান ওই অবস্থায় সেভাবে বাইরের কাজ করা হয়নি তাই সপরিবারে তিনি নিজের কাজ করেছেন, ছেলের সাথে সময় কাটানোর পাশাপাশি অনেক সিনেমাও দেখেছেন।

আর এসবের মাঝে যখন শ্রাবন্তীর কাছে তার স্বামী রোশনের কথা জানতে চাওয়া হয়। উত্তরে শ্রাবন্তী রেগে গিয়ে জানান তিনি এই বিষয়ে মুখ খুলতে চান না। এমনকি এই কথায় সাফ প্রকাশ পায় যে তিনি এই নিয়ে কথা বলতে মোটেই ইচ্ছুক না।

আরও পড়ুন: আদিবাসী অ্যাথলিটকে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সহায়তা করেছেন এই কিশোরী! সানাও একজন ভালোমানুষ হোক চান দাদা, দাদাগিরির মঞ্চে নিঃস্বার্থ বন্ধুত্বর গল্প মুগ্ধ করবে আপনাকেও, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment