Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

টিজারেই বোল্ড দৃশ্য, ‘পৌরশপুর’ সিরিজে সাহসী চরিত্রে ধরা দিলেন শিল্পা শিন্দে

ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে জি ওরিজিনালের নতুন সিরিজ ‘পৌরশপুর’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজের টিজার

টিজারেই বোল্ড দৃশ্য, ‘পৌরশপুর’ সিরিজে সাহসী চরিত্রে ধরা দিলেন  শিল্পা শিন্দে

ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে জি ওরিজিনালের নতুন সিরিজ ‘পৌরশপুর’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিজের টিজার যেখানে বেশ কয়েকটি বোল্ড সিন দেখেই এতোক্ষনেই সবাই বুঝে গিয়েছেন বেশ অন্যরকমের একটি সিরিজ আসছে বছরের শেষ মাসে। সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন টেলি অভিনেত্রী শিল্পা শিন্দে। একতা কাপুরের ওয়েব সিরিজ ‘পৌরষপুর’ রানি মীরাবতীর চরিত্রে দেখা যাবে শিল্পাকে। যা দেখে এরমধ্যেই হকচকিয়ে গেছেন দর্শকবৃন্দ। সিরিজে শিল্পা পৌরশপুরের রানি মীরাবতী। শিল্পার বোল্ড লুক দেখে মন ভুলবে না এমন ছেলে মেলাও দুষ্কর। মহোময়ী পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন শিল্পা। সারা সিরিজ জুড়ে যেন শিল্পার লাস্যময়ী শরীরের আগুন ঝড়ে পড়ছে সিরিজের সারা সেটে যা দেখে মন মজবে না এমন মানুষ মেলা মুশকিল।

https://youtu.be/D-puiHo1KgU

এছাড়াও এই সিরিজের অন্যতম আকর্ষণ মিলিন্দ সোমান। এছাড়াও শিল্পার সাথে এই সিরিজে স্ক্রিন শেয়ার করেছেন শাহির শেখ, পৌলমি দাস এবং বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুরও। রহস্য রোমাঞ্চে ভরা এই সিরিজ যে নতুন করে সবার মনে আগুন জ্বালাবে তা আর বলার অপেক্ষা। সম্প্রতি এই সিরিজের বেশ কিছু ঝলক দেখেই বোঝা গিয়েছে অন্য অনেক সিরিজের তুলনায় এই সিরিজ বেশ অন্যরকমের। ছবির সেট থেকে ছবির পোশাক সর্বত্রই নতুনত্ব। বলা যেতে পারে এক আভিজাত্যের ছোঁয়া রয়েছে এই সিরিজে। ব্যাস আর মাত্র কদিনের অপেক্ষা তারপরেই মুক্তি পাবে পরিচালক একতা কাপুরের নতুন সিরিজ ‘পৌরশপুর’। বহু দিন বাদে আবার টিভিতে অন্য রুপে ফিরছেন শিল্পাও।

আরও পড়ুন: পুরনো ক্ষত নিয়েই করেছিলেন শুটিং, ‘মিঠাই’ ধারাবাহিকের ১ বছর পূরণ হতেই আবেগপ্রবণ পোস্ট সৌমিতৃষার, তুমুল ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment