Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

পুরনো ক্ষত নিয়েই করেছিলেন শুটিং, ‘মিঠাই’ ধারাবাহিকের ১ বছর পূরণ হতেই আবেগপ্রবণ পোস্ট সৌমিতৃষার, তুমুল ভাইরাল ছবি

পুরনো ক্ষত নিয়েই করেছিলেন শুটিং, ‘মিঠাই’ ধারাবাহিকের ১ বছর পূরণ হতেই আবেগপ্রবণ পোস্ট সৌমিতৃষার, তুমুল ভাইরাল ছবি

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরু থেকে এখনো পর্যন্ত টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকায় এক নম্বর স্থান দখল করে আছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে র্সিদ্ধার্থ ও মিঠাইয়ের মান অভিমান পর্ব চলছে। দর্শকরা বেশ উপভোগ করছেন ধারাবাহিকটি। ধারাবাহিকে মিঠাই রানীর চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। পাশাপাশি তার বিপরীতে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। তাদের অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ দর্শকদের। বলাই যায়, এই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন তিনি।

চলতি বছরের শুরুর দিকেই শুরু হয়েছে মিঠাই। তবে তারও আগে শুরু হয়েছিল ধারাবাহিকের শুটিং। সেই শুরুর প্রায় এক বছর হল জানালেন ‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেত্রী নিজেই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরনো কয়েকটি ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন অভিনেত্রী। সেই সময়ের ক্ষত নিয়েই অভিনয় চালিয়ে গিয়েছিলেন তিনি সেকথাও সকলকে জানালেন সৌমিতৃষা।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু প্রথম এপিসোডের একটি ছবি ও তার হাঁটুতে ক্ষতের ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে লিখেছেন, মিঠাই ধারাবাহিকের সেটে দেখতে দেখতে এক বছর কাটিয়ে দিয়েছেন তিনি। শুরু থেকে দর্শকদের মাঝে মিঠাই একইরকম জনপ্রিয় রয়েছে। ক্রমাগত ধারাবাহিককে সাপোর্ট করে যাওয়ার জন্য এবং তাদের পাশে থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ‘মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়?’, বাংলাদেশের হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে এবার মুখ খুলে প্রশ্ন তুললেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা

এমনকি তিনি এও জানান, সেইসময়ে তার চোট লেগেছিল, কিন্তু তিনি সেই নিয়েই অভিনয় করেছিলেন। শট শেষে পরিচালক ও ক্যামেরাম্যানের ‘খুব ভালো হয়েছে’ কথাটা শুনে তার মুখে হাসি ফোটে। তারা সকলে মিলে সেটে খুব মজা করে শুটিং করেন বলে জানিয়েছেন তিনি। তিনি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন এইভাবেই তাদের পাশে থাকেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment