Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

রান্না ঘরেও বাজিমাত! বাড়িতে বসেই চিকেন রাধছে ‘পান্তাভাতের কুন্ডু’

এই করোনা আবহে অনেকই এখনও বাড়িতেই রয়েছেন। আর এই লকডাউনের সময়ে বাড়িতে বসেই অনেকে রান্না ঘরে ঢুকছেন

রান্না ঘরেও বাজিমাত! বাড়িতে বসেই চিকেন রাধছে ‘পান্তাভাতের কুন্ডু’

এই করোনা আবহে অনেকই এখনও বাড়িতেই রয়েছেন। আর এই লকডাউনের সময়ে বাড়িতে বসেই অনেকে রান্না ঘরে ঢুকছেন অনেকই নিত্যনতুন রান্না করতে। সাধারণ মানুষ থেকে টেলি জগতের তারকা। সেই তালিকায় বাদ পড়েনি ডান্স বাংলা ডান্সের মিস্টি ‘পান্তাভাতে কুন্ডু’ও। নামটা সবারই চেনা আশা করি! ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর পুতুলের মতো দেখতে গোলগাল মিষ্টি একটা মেয়ে। তার নাচে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সং মিঠুন চক্রবর্তী। তার গোলগাল চেহারা দেখে আদর করে নাম দিয়েছিলেন ‘পান্তাভাতের কুন্ডু’। যদিও তার ভালো নাম দীপান্বিতা দস্তুর।

তবে এখন আর সে ছোট্ট মিস্টি মেয়ে নেই। রীতিমত টিনএজার হয়ে গেছে সে। সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছে সে। ‘রান্না রান্না’নামে রান্নার চ্যানেল। সেখানেই নিত্যনতুন রান্না রেধে শেয়ার করছে। কদিন আগেই একটি রান্নার ভিডিও শেয়ার করে। চিকেনের একটি রেসিপি। প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে গেছে এই ভিডিও টি। ইতিমধ্যেই বহু মানুষের দেখাও হয়ে গেছে এই ভিডিও। এই মুহুর্তে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। তার নাচের সঙ্গে তার হাতের রান্নার প্রশংসাও করছেন নেটবাসী। বর্তমানে করোনা র জন্য স্কুল বন্ধ রয়েছে দীপান্বিতার। তাই বাড়িতে বসেই রান্না করেছেন মার সাথে। তবে তার নাচকেও মিস করছেন দর্শকেরা।

আরও পড়ুন: মা-হারা মিঠাই রানীর মন ভালো করতে, মুখে হাসি ফোটাতে গান করলো সিদ্ধার্থ! গলা মেলালো হল্লা পার্টি, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment