মেয়ের ইনস্টাগ্রাম হ্যাক হওয়া নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। গতকাল রাতে ) নিজের মেয়ে রেনের অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা। এমনকি স্ক্রিনশটে বড় বড় অক্ষরে লেখা ছিল হ্যাকড। ক্যাপশনে লিখলেন, “বলে রাখা প্রয়োজন, কিছু নির্বোধ আমার মেয়ে রেনের অ্যাকাউন্ট হ্যাক করেছে। ওরা জানে না রেনে নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে এক্কেবারে তৈরি। আমার ওদের জন্য করুণা হচ্ছে। আমি পোস্ট করতে থাকব। সবার জন্য ভালবাসা রইল”।
নিজের কাজের পাশাপাশি বরাবরই মেয়ের সাথেও সময়ভাবে সময় দিতেন সুস্মিতা। প্রসঙ্গত, ২০০০ সালে রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। অনাথ আশ্রমে গিয়ে রেনে নামে ডাক দিতেই এক শিশুকন্যা তাঁর দিকে ফিরে চেয়েছিল। আর সেই মুহূর্তেই ওই শিশু কন্যাকে দত্তক নেন সুস্মিতা। এমনকি ২০১০ এ আলিশাকে দ্বিতীয় কন্যা হিসেবে দত্তক নেন অভিনেত্রী। কেরিয়ারের শুরু থেকেই নিজের কাজ নিয়ে বরাবর ফোকাসড ছিলেন সুস্মিতা।
আরও পড়ুন: বোল্ড ছবিতে নেটিজেনদের খোঁচা, ফের ভাইরাল শ্রীলেখার উষ্ণ ছবি
তার মাঝে কন্যা আলিশা এবং রেনেকে নিয়ে তাঁর বেশ ভালোই জীবন কাটছিল। কিন্তু সম্প্রতি নিজের মেয়ের ইন্সটা প্রোফাইল হ্যাক হয়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন সুস্মিতা। এমনকি বেশ কিছুদিন ধরেই রেনে সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের স্বীকার হতে হয়েছে সেটিও চোখে পড়েছে অভিনেত্রীর। আর এরপরেই খোলাখুলি আক্রমণ করে বসে তিনি এমনকি এও জানান মেয়ের পাশে তিনি সর্বদাই একজন সচেতন মা হিসেবে ছিলেন, আছেন অ্যাঁর থাকবেনও।




