Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

সর্ব ধর্ম সমন্বয়!! বিয়ের অনুষ্ঠানে ভিন্ন অবতারে ধরা দিলেন গৌরব-দেবলীনা

এ যেন বহু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন দেবলীনা এবং গৌরব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের সব

সর্ব ধর্ম সমন্বয়!! বিয়ের অনুষ্ঠানে ভিন্ন অবতারে ধরা দিলেন গৌরব-দেবলীনা

এ যেন বহু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন দেবলীনা এবং গৌরব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের সব অনুষ্ঠানের ছবিই শেয়ার করেছেন দেবলীনা। বিয়েতে বাদ যায়নি কোন আচার কানুনই। না না করে প্রায় সব রীতিই পালন করেছে এই নব দম্পতি।

হিন্দুমতে বিয়ের দিন দেবলীনার পরনে ছিল লাল বেনারসী, এবং গৌরব পড়েছিল ধুতি পাঞ্জাবী। এমনকি গায়ে হলুদের ছবিতে উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজ, খোলা চুল, ছোট্ট টিপ, শাঁখা-পলায় বাঙালি লুকে ধরা দেন রঙ্গবতী কন্যা। এমনকি তার আগে নিজের মেহেন্দি পর্বের ছবিও দিয়েছিলেন দেবলীনা। হিন্দু মতে বিয়ে সেরেই এবার পালা ইসলাম মতে বিয়ে। ১৩ ডিসেম্বর ইসলাম মতে ফের বিয়ে করেন গৌরব এবং দেবলীনা।

আরও পড়ুন: প্রসেনজিৎ: ইরফান, ঋষি কাপুর, পরিবারের দু’জন গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম, আর কত স্বজন হারানোর খবর পেতে হবে আমাদের

এদিন গৌরবের পরনে ছিল শেরওয়ানী, দেবলীনার পরনে সবুজ লাহেঙ্গা। পরে ১৫ ই ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন এর দিন আবার বিয়ে করেন এই জুটি। এদিন খ্রিস্টান মতে বিয়ে করেন এই নব দম্পতি। যেখানে দেবলীনার পরনেও ছিল দুধ সাদা গাউন, মাথায় সাদা ওড়না। আর গৌরবের পরনে ছিল বিদেশী কায়দার কোর্ট প্যান্ট। অবশ্য এদিনের আড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিল টলিউডের বহু তারকাই। সব মিলিয়ে গৌরব দেবলীনার বিয়েটা অনেকটা রাব নে বানাদি জোড়ির মত ছিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment