Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

রুপে মন ভোলাবো না ফিটনেসে? জানুন কোন কোন তারকা জিততে চলেছে আপনার মন

হটনেস, বোল্ড লুক, ফ্যাশন স্টেটমেন্ট বলিউডে এই তিনটি বিষয় এখন ক্রমানুযায়ী বদলাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে বদলাচ্ছে

রুপে মন ভোলাবো না ফিটনেসে? জানুন কোন কোন তারকা জিততে চলেছে আপনার মন

হটনেস, বোল্ড লুক, ফ্যাশন স্টেটমেন্ট বলিউডে এই তিনটি বিষয় এখন ক্রমানুযায়ী বদলাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে বদলাচ্ছে অভিনেত্রীদের শরীর। কেরিয়ারের শুরুর দিকে একরকম হলেও একজন সুপারস্টারের তকমা পেতে না পেতেই বলি তারকারা নিজেদের ফ্যাশান স্টেটমেন্ট এবং লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করেন।

কিন্তু সম্প্রতি এই তিন বিশেষণের কথা বলতেই সবার আগে আমাদের মাথায় আসে তিন তারকার নাম। ক্যাটরিনা কাইফ, অনুস্কা শর্মা এবং কিয়ারা আদবানি। সম্প্রতি তাঁদের বেশ কয়েকটি বোল্ড ছবি আমাদের বুঝিয়ে দিয়েছে ফিটনেস আইকন থেকে ফ্যাশান আইকন সব কিছুই যেন তাঁদের জন্য। অর্থাৎ সিনেমার পাশাপাশি তাঁরা নিজেদের বোল্ড অবতারে যেভাবে সাবলীল, ঠিক তেমনভাবেই নিজেদের ফ্যাশান স্টেটমেন্ট নিয়েও তারা যথেষ্ট দক্ষ।

মাঝে মাঝে নিজেদের ইন্সটা প্রোফাইলে শেয়ার করা ছবি দেখেই বোঝা যায় এই তিন অভিনেত্রী শরীর চর্চার মাধ্যমে নিজেদের কতোটা সতেজ রেখেছে। এমনকি সাজ পোশাকের দিক থেকেও তারা সবসময়ই ট্রেন্ডিং এর লিস্টে থাকেন। আর অভিনয় তো সিরিজ আর সিনেমার ঝলকেই ফুটে ওঠে।

আরও পড়ুন: ব়্যাম্পে হাঁটতে হাঁটতে শিশুকে করাচ্ছেন ব্রেস্টফিডিং, ভিডিও শেয়ার করে সেই বার্তাই দিলেন শুভশ্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment