Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
2 July 2026

ব়্যাম্পে হাঁটতে হাঁটতে শিশুকে করাচ্ছেন ব্রেস্টফিডিং, ভিডিও শেয়ার করে সেই বার্তাই দিলেন শুভশ্রী

প্রত্যেকটি মেয়ের জীবনে মা হওয়ার পরের মুহূর্তটি হল সব থেকে প্রিয় মুহূর্ত। মা হওয়ার পর বদলে যায় সবকিছু, বদল ঘটে

ব়্যাম্পে হাঁটতে হাঁটতে শিশুকে করাচ্ছেন ব্রেস্টফিডিং,  ভিডিও শেয়ার করে সেই বার্তাই দিলেন শুভশ্রী

প্রত্যেকটি মেয়ের জীবনে মা হওয়ার পরের মুহূর্তটি হল সব থেকে প্রিয় মুহূর্ত। মা হওয়ার পর বদলে যায় সবকিছু, বদল ঘটে শরীরেও। শরীরের ওজন বাড়া বা কমে যাওয়া, চুল পড়া নানা সমস্যা দেখা দেয়। আর সেলিব্রেটি মায়েরা সব সময় থাকেন লাইম লাইটে। তাই তাঁদের সব সময় থাকতে হয় পারফেক্ট নয়তো তাঁরা শিকার হন সমালোচনার। সম্প্রতি মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবে মা হওয়ায় বেশ মোটা হয়ে গেছেন তিনি। যার ফলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হচ্ছে তাঁকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে ইউভান কিংবা নিজের ছবি শেয়ার করলেই কমেন্ট সেকশনে মন্তব্য করছেন নেটিজেনরা। তবে তাতে অভিনেত্রীর আসে যায় না। সমস্ত সমালোচনার যোগ্য জবাব দিলেন তিনি।

ওজন বেড়ে যাওয়ায় নানা সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে শুভশ্রীকে। কমেন্ট সেকশনে অধিকাংশরাই লিখছে, “ওজন বেড়ে গেছে শুভশ্রী”, “আপনার কি চুল পড়ছে?”, “ওয়ার্ক আউট করুন। শেপে আসুন।” নানাভাবে ট্রোল করা হচ্ছে তাঁকে। সেইসব ট্রোলারদের উচিত জবাব দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের শেয়ার করলেন একটি ভিডিও। যেখানে এক বিদেশি মডেল মারা মার্টিন নিজের সন্তানকে ব্রেস্টফিড করাতে করাতে হাঁটছেন ব়্যাম্পে। বিকিনি পড়ে নিজের শরীরের অতিরিক্ত মেদ দেখিয়েই হাঁটছেন ব়্যাম্পে। দুই বছর পুরনো এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কিছু না লিখেও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শুভশ্রী।

আরও পড়ুন: হুবুহু সঞ্জয় দত্তের মতো চোখ ধাঁধানো বাড়ি কলকাতা তেই বানিয়েছেন সম্রাট-ময়না! অভিনেতার বাড়ি দেখে জিৎ হাঁ, সন্তান হারানোর কষ্ট সহ্য করে স্বপ্নের বাড়ি তৈরি করার গল্প শোনালেন টেলিপাড়ার এই জুটি! তুমুল ভাইরাল ভিডিও

সেলিব্রেটি নবগত মায়েদের সর্বদাই করা হয় বডি শেমিং। প্রেগনেন্সির সময় থেকেই তাঁদের ওজন বেড়ে যাওয়া নিয়ে করা হয় কটাক্ষ। সেই সকল কটাক্ষের বিরুদ্ধে আওয়াজ তুললেন শুভশ্রী। জানিয়ে দিলেন প্রতিটি মেয়ের জীবনে মা হওয়া থেকে চরম সুখ পৃথিবীতে আর কিছু নেই। তাই মা হওয়ায় যদি ওজন বাড়ে তাতে লজ্জার কিছু নেই। এটাই প্রকৃতির নিয়ম।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment