Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

শুভেন্দুর ইস্তফাপত্র বৈধ নয়, জানালেন বিধানসভার স্পিকার

বুধবার হাতে লেখা ইস্তফাপত্রে নিয়ে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী

শুভেন্দুর ইস্তফাপত্র বৈধ নয়, জানালেন বিধানসভার স্পিকার

শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র বিধিসম্মত নয়। জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। বুধবার হাতে লেখা ইস্তফাপত্রে নিয়ে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। অনুরোধ করেন দ্রুত তাঁর পদত্যাগ যাতে গ্রহণ করা হয়। কিন্তু বিধানসভায় অধ্যক্ষ না থাকায় তাঁকে ই-মেল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন শুভেন্দু। তবে বিধানসভার অধ্যক্ষ এ ব্যাপারে জানিয়েছেন, আপাতত শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। যে ভাবে বিধানসভার সচিবের কাছে শুভেন্দু অধিকারী ইস্তফাপত্র দাখিল করেছেন তা বৈধ নয়। এভাবে সচিবের কাছে ইস্তফাপত্র দেওয়া যায় না। এবং ইস্তফাপত্র গ্রহণের ক্ষেত্রে সচিবেরও কোনও এক্তিয়ার নেই।

আরও পড়ুন: সেজে উঠছে চন্দননগর, তুঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal