Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৩শে ডিসেম্বর ২০২০

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৩শে ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে পারিবারিক ও ব্যবসায়ীক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও যেতে হতে পারে। সকল পরিস্থিতি অনুকূলে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগ্রতির সুযোগ পাবেন। মনের সকল কুসংস্কার দূর করে, দৈনন্দিন স্বাভাবিক কাজ করলে সফল হতে পারবেন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ের যোগ। চাকরীজীবীদের বেতন আদায়ে অগ্রগতি হবে। বড় ভাই বোনের সাথে পারিবারিক বিষয় ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। দূরের যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক কারনে বা জীবীকার প্রয়োজনে দূর দেশ যাত্রা করবেন।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকার কর্মস্থলে রহস্যজনক কোনো ঘটনার সূত্রপাত হতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধের জেড়ে কর্মহানী বা বদলীর আশঙ্কা রয়েছে। ব্যবসা বাণিজ্যের জন্য সময় অনুকূল। বকেয়া টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১লা মার্চ ২০২১

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার অতিন্দ্রীয় বিষয়ের প্রতি আপনার বরাবরের মতো আগ্রহ অব্যাহত থাকবে। তবে অতীন্দ্রীয় প্রতারকের কবলে পরে কিছু অর্থ গচ্ছা যাবে। কর্ম জীবনে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। সাংগঠনিক ও সামাজিক রাজণৈতিক কাজে রাজনৈতিক ব্যক্তিদের পূর্ণ সমর্থন লাভের সুযোগ পাবেন।

সিংহ রাশি (Leo): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ঋণ বা ধার সংক্রান্ত জটিলতা অবশানের। রাস্তাঘাটে সাবধানে চলা ফেরা করতে হবে। চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িতদের আয় রোজগারের যোগ। শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি হতে পারে। আধ্যাত্মীক কাজে সাফল্য লাভ।

কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতক জাতিকার কর্মস্থলে নিজের সম্মান ও মর্যাদা বাড়বে। ব্যক্তি জীবনের সকল বৈপরিত্বকে জয় করতে পারবেন। দুপুরের পর থেকে আর্থ সামাজিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ ক্রয় বিক্রয় হওয়ার কারনে সঞ্চয়ের চিন্তা করতে পারেন। রেস্তোরা বা ফাষ্টফুডের ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে।

আরও পড়ুন: মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৬ই মার্চ ২০২১

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন। সরকারি চাকরীজীবীদের ব্যক্তিগত সংঘাত এড়িয়ে চলতে হবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে। অংশিদারী কাজে নিজের কাঙ্খীত লাভের আশা করা যায়।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য বলবান। রোমান্টিক সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির চক্রান্তে ভুগতে হবে। শিক্ষাজীবনে রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে সৌখিন দ্রব্যাদির ব্যবসায় কিছু আয় হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে অনভিপ্রেত ঘটনার অবতারনা হতে পারে। মাতৃকূলের কোনো আত্মীয়র চক্রান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ভুল বোঝবুঝির কারণে গৃহ-শান্তি ব্যহত হবে। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে সফলতা বাড়বে। সকল প্রতিকূলতাকে জয় করতে সংগ্রাম করতে হবে।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে রহস্যজনক বাধা বিপত্তি মোকাবেলা করতে হবে। ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির অবশান আশা করতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধির দিন। প্রতিবেশীর সাথে কিছু সমস্যার সমাধান হতে থাকবে। প্রকাশক ও গণমাধ্যম কর্মীদের কাজ কর্মে সাবধানতা অবলম্বন করতে হবে।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভের জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ের চেষ্টা সফল হবে। শ্যালক শ্যালিকা বা শ্বশুড় শ্বাশুড়ীকে সাহায্যর প্রয়োজন। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো অর্ডার পেতে পারেন। অনলাইনের গার্মেন্টস ও কসমেটিকস এর ব্যবসায় আজ ভালো লাভের আশা রয়েছে।

মীন রাশি (Pisces): মীনের জাতক জাতিকার দাম্পত্য জটিলতা কাটিয়ে উঠবেন। জীবন সাথীর সাথে সম্পর্কের উন্নতি হবে। বিকাল থেকে ঋণ সংক্রান্ত বিষয়ে ঝামেলা দেখা দেবে। ব্যাংক ঋণ এর কিস্তি বিষয়ে মানসিক চাপ দেখা দিতে পারে। আত্মীয় স্বজনের মৃত্যু বা অসুস্থতার সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে হয়রাণির আশঙ্কা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope