Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

ফের বেবি বাম্পের ছবিতে মধুবনী, মা-বাবা খাওয়ার জন্য পাগল করে দিচ্ছেন জানালেন নিজেই

ফের বেবি বাম্পের ছবিতে মধুবনী, মা-বাবা খাওয়ার জন্য পাগল করে দিচ্ছেন জানালেন নিজেই

বেবি বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশানে লিখলেন তাঁর বাবা-মা কীভাবে তাঁকে খাওয়ার জন্য ব্যাতিব্যাস্ত করে তুলেছেন। এদিন নিজের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সে কথাই তুলে ধরেছেন মধুবনী। বেশ কিছু বছর আগেই নিজের রিল লাইফের বর ওম ওরফে রাজা গোস্বামীর সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই নায়িকা। স্বামী, অভিনেতা রাজা গোস্বামী ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন৷ কিন্তু বেশ কিছুদিন হল মধুবনী টেলি পর্দায় নেই।

তিনি এখন জমিয়ে সংসার করছেন। এমনকি আর কদিন বাদেই তার জীবনে আসতে চলেছে আরেক নতুন অতিথি। আর এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন তিনি। হলুদ ছাপা কুর্তাতে ছবির ক্যাপশানে লিখলেন, “খাও ঘুমাও। খাও, পড়ো। খাও, ছবি তোলো।’ এই ছবি শেয়ার করতেই মুহূর্তেই নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা বার্তা দেন আবার অনেকে তার মঙ্গল কামনা করেও ভালো থাকার কথা লেখেন।

আরও পড়ুন: ভাঙতে বসেছে তৃতীয় বিয়ে, এদিকে ওড়নায় মুখ ঢেকে কী বললেন শ্রাবন্তী

এর আগে গত ৫ নভেম্বর প্রথমবার বেবিবাম্পের ছবি পোস্ট করেছিলেন মধুবনী গোস্বামী। সেই ছবিতে মধুবনীর সাথে ছিলেন অভিনেতা স্বামী রাজা গোস্বামীও। ছবিতে পোস্ট করে মধুবনী ক্যাপশানে লিখেছিলেন, ”জীবনের এক নতুন আধ্যায় আড়ম্ভ হতে চলেছে, আশীর্বাদ করবেন সকলে…ভালো থাকবেন, সুস্থ থাকবেন।” আর তার কিছুদিন কাটতে না কাটতেই আবার নীজের সুন্দর ছবি দিলেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনয় ছেড়ে নিজের একটি পার্লারও চালাচ্ছেন। কিন্তু প্রেগনেন্সির কারণে এখন কয়েক দিন তিনি বাড়িতেই আছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment