কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘চরিত্রহীন ৩’-এর টিজার। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘চরিত্রহীন ৩’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা এবং সৌরভ দাসকে। আজই হইচই-তে মুক্তি পেতে চলেছে ‘চরিত্রহীন ৩’। তার আগেই প্রকাশ্যে এল এক বিশেষ ছবি। যেখানে সারা গায়ে কাদা মাখা অবস্থায় একে অপরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয় ধরে রয়েছেন সৌরভ-স্বস্তিকা। আর এই বন্য ছবি প্রকাশ্যে আসতেই আরো একবার নেটিজেনরা এই নতুন সিরিজ দেখার জন্য আগ্রহী হয়ে পড়েছে।
View this post on Instagram
কিছুদিন আগেই এই সিরিজের ট্রেলার মুক্তি পায়, যেখানে একের পর উষ্ণ প্রেমের দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে নেটিজেনরা আরো ব্যকুল হয়ে পড়ে। ট্রেলারে দেখা গিয়েছে ঠোঁট ঠাসা চুমু খেয়ে বিড়বিড় করে একের পর এক কথা বলেই চলেছেন লাস্যময়ী নারী। তিনি হলেন আমাদের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা। টলিউড ইন্ডাস্ট্রির একজন বোল্ড অভিনেত্রী স্বস্তিকা, মাঝে মধ্যেই তাঁকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। কিন্তু তাতে তিনি দমে থাকার পাত্রী নন। তিনি বরাবরই স্পষ্ট ভাষার বক্তা।
আরও পড়ুন: নিজের মনেই কথা বলে চলেছে, ছোট্ট ইউভানের বাবি টকে মাতলো নেট দুনিয়া
View this post on Instagram
এর জন্য অনেক কথাও তিনি শুনেছেন কিন্তু নিজের মন্তব্য থেকে পিছু হটতে ভয় পান নি কখনোই। সিরিজে একে অপরের শরীরে মিশে ভালবাসার ভিন্ন সংজ্ঞা দিয়েছেন স্বস্তিকা। কখনো বলেছেন সব প্রেমের মধ্যেই থাকে পাগলামি। আর তা না থাকলেই সেটা পর্ণোগ্রাফি হয়ে যাবে। আবার কখনো বলেছেন প্রেমে কারণ না থাকলেই এই আদর, ভালবাসাকে বুদ্ধিমান লোকেরা শুধু বেডসিন-এর তকমা দেবে। এর আগে এই সিরিজের দুটো সিজনই আমদের নজর কেড়েছে কিন্তু এবারের বিশেষ সংযোজন স্বস্তিকা। আশা করা হচ্ছে এই সিজিনও আমদের সবার ভালোই লাগবে।




