Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

বিয়ের পরর প্রথম ক্রিসমাস, দেখুন কেমন আনন্দ করলেন দেবলীনা-গৌরব

বিয়ের পরর প্রথম ক্রিসমাস, দেখুন কেমন আনন্দ করলেন দেবলীনা-গৌরব

চলতি মাসেই দুজনে ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকদিন, এর মাঝেই নিজেদের প্রথম বড়দিন পালন করলেন দেবলীনা-গৌরব। প্রতিবারের মতন এবারেও সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিতে ভোলেন নি অভিনেত্রী দেবলীনা। এদিনের ছবিতে দেবলীনাকে দেখা গিয়েছে একেবারে পশ্চিমী পোশাকে আর মাথায় ছিল সান্তা টুপি। অন্যদিকে নিজেও বেশ জম্পেস করে সাজতে ভোলেন নি অভিনেতা গৌরব। এমনকি গৌরব-দেবলীনার সঙ্গে ক্রিসমাসে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী অনীক ধরের মেয়েকেও।

সম্প্রতি এই জুটির বিয়ের যে সব ছবি প্রকাশ্যে এসেছে সেখানে একদম সাদামাটা বাঙালি সাজে দেখা গিয়েছে নব দম্পতিকে। ছবির মাধ্যমে সাফ বোঝা গিয়েছে নিজেদের ঐতিহ্য বজায় রেখেই সাধারণ বাঙালি মতেই বিয়ে করেছেন এই নব জুটি। এমনকি কিছুদিন আগেই নিজের বিয়ের আরো এক বিশেষ মুহূর্তের ভিডিও দেন দেবলীনা।

আরও পড়ুন: শ্রীদেবীর সঙ্গে ঘর-সংসার বাঁধবেন বলেই ভুলে যান নিজের সন্তানদের, বিস্ফোরক বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা

যেখানে দেখা গিয়েছে দেবলীনা টুকটুকে লাল বেনারসী আর গা ভর্তি সোনার গয়নায় একেবারে বিয়ের সাজে রেডি, এমনকি তিনি গাড়ি চালাচ্ছেন। সেজেগুজে তিনি মণ্ডপে প্রবেশ করছেন। আর সেখান থেকেই পালকি করে বরের কাছে পৌঁছবেন অভিনেত্রী। এই ভিডিওর ক্যাপশানে দেবলীনা লেখেন, ‘‘আমার বিয়ের দিন আমি এ ভাবেই আমার বরের কাছে গিয়েছিলাম।’’ আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দিতে না দিতেই দেবলীনার অনুগামীরা বেশ আনন্দিত হন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment