Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

‘জমি চোরকেই নোবেল প্রাইজ?’ ফের অমর্ত্য সেনকে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের

‘জমি চোরকেই নোবেল প্রাইজ?’ ফের অমর্ত্য সেনকে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের

শান্তিনিকেতনে জমি বিতর্কের প্রেক্ষিতে মমতা ব্যানার্জি তাঁর পাশে দাঁড়ানোয় প্রশংসা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যা নিয়ে ফের অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। অমর্ত্য বাবু প্রসঙ্গে বুধবার এক সভা থেকে দিলীপ ঘোষের মন্তব্য,’তাঁর (অমর্ত্য সেন) জমি নাকি বিশ্বভারতীর জায়গায় আছে। হয় উনি এই বিষয়ে জবাব দিন নাহলে মামলা করুন। জমি ওঁর না হলে কি উনি নোবেল ফেরত দেবেন?’ এখানেই থামেননি বিজেপির রাজ্য সভাপতি। বিশিষ্ট অর্থনীতিবিদের নোবেল জয়কে কটাক্ষ করে তাঁর কটাক্ষ, ‘জমি চোরকেই নোবেল প্রাইজ দেওয়া হয়েছে?’

দিলীপ ঘোষের কথায়, অমর্ত্য সেন দেশকে কী দিয়েছেন তা ‘সার্চ’ করতে হবে। আমরা জানি না উনি কী দিয়েছেন। এরপর বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘তাঁর (অমর্ত্য সেন) জমি নাকি বিশ্বভারতীর জায়গায় আছে। হয় উনি এই বিষয়ে জবাব দিন, কাগজপত্র দেখান নাহলে কেস করুন। কেন এতবড় একজন লোকের নামে এমন একটা মিথ্যা কথা বলল! আর যদি না নয়, সত্য কথা হয়? তখন তো জবাব দিতে হবে। নোবেল প্রাইজ কি ফেরত দেবেন? জমি চোরকে কি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে?’ বেনজির কটাক্ষ দিলীপ ঘোষের। পাশাপাশি তাঁর আরও দাবি, এই বিষয়ে মমতা ব্যানার্জিরই প্রমাণ দেওয়া উচিত। দিলীপবাবুর কথায়, ‘কারণ উনি ওখানে (বোলপুর) ছুটে গিয়ে ঝাল মেটাচ্ছেন।’

এর আগেও একাধিক বার অমর্ত্য সেনকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে লভ জিহাদ আইনের সমালোচনায় করে মঙ্গলবার অমর্ত্যবাবুকে বেনজির আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। এজন্য অমর্ত্য সেনের কথা বলার নৈতিক অধিকার নেই। বুধবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে দিলীপ বাবুর মন্তব্যে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে খড়গপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal