Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

মণীশ শুক্লা খুনে চার্জশিট CID’র, নাম ২ তৃণমূল নেতার

মণীশ শুক্লা খুনে চার্জশিট CID’র, নাম ২ তৃণমূল নেতার

টিটাগড়ের বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল সিআইডি (CID)। মোট ১০ জনকে এই খুনের অভিযুক্ত হিসেবে দেখিয়ে শুক্রবার বারাকপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করেছে সিআইডি। সূত্রের খবর, চার্জশিটে সন্দেহভাজন হিসেবে রয়েছে ১২ জনের নাম। যার মধ্যে রয়েছেন দুই তৃণমূল নেতা, প্রশান্ত চৌধুরী ও উত্তম দাস। এর মধ্যে প্রশান্ত চৌধুরী আবার টিটাগড়ের পুরপ্রশাসক। অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে চলা তদন্ত প্রক্রিয়া শেষ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন: মোদীর ব্রিগেডে ১০ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ, আমন্ত্রণ জানিয়ে বিজেপি নেতৃত্বের ফোন পেতে পারেন আপনিও!

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে এক রবিবার টিটাগড়ে বিটি রোডের উপর আততায়ীদের গুলিতে নিহত হন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ টিটাগড় পুরসভার কাউন্সিলর মণীশ শুক্লা। অভিযোগ ওঠে, এই খুনের পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড তা নিয়েও শুরু হয় তীব্র চাপানউতোর। এই মণীশ খুনের তদন্ত সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। অবশেষে ৮৭ দিনের মাথায় এই খুনের মামলায় চার্জশিট দিল সিআইডি। তাতে প্রাথমিকভাবে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে, মহম্মদ খুররাম, গুলাব শেখ, সুবোধ রায়, নাসির আলি, সুজিত রায়, সোনু রায়, রাজা রায়, অমর যাদব, রোশন কুমারদের। আর ১২ জন সন্দেহভাজনের তালিকায় রয়েছেন বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal