Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা গ্রেফতার কলকাতায়

মণিপুরের কাংলেইপাক কমিউনিস্ট পার্টির চেয়ারপার্সনকে গ্রেফতার করল কলকতা পুলিশের এসটিএফ

মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা গ্রেফতার কলকাতায়

মণিপুরের নিষিদ্ধ সংগঠন কাংলেইপাক কমিউনিস্ট পার্টির স্বঘোষিত চেয়ারপার্সন আমন নেলসন সিংহকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার কলকাতা থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছে দুটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি ৯ মিমি পিস্তল। পুলিশ জানিয়েছে, গত বছর কলকাতায় একটি গয়নার দোকানে ডাকাতি করেছিল মণিপুরের এই নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য। পরে তাদের গ্রেফতার করা হয়। জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য টাকা তুলতেই তারা ডাকাতির মতো অপরাধ করে বলে জেরায় স্বীকারও করে ধৃতরা। সেই মামলার সূত্র ধরেই মণিপুরের এই সংগঠনের সদস্যদের ওপর নজর রাখছিল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার এসটিএফের গোয়েন্দারা আমন নেলসন সিংহকে কলকাতা থেকে গ্রেফতার করে। সে কেন কলকাতায় এসেছিল তা হদিশ করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: জিওর নয়া রেকর্ড, কলকাতা টেলিকম সার্কেলে ৪০% গ্রাহক শেয়ার নিয়ে মার্কেট লিডার মুকেশ আম্বানীর সংস্থা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal