Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

কৃষকদের আটকাতে পথে পেরেক! কটাক্ষ ভরা ট্যুইট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের

কৃষকদের আটকাতে পথে পেরেক! কটাক্ষ ভরা ট্যুইট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের

কৃষক আন্দোলন নিয়ে টুইট-যুদ্ধে সামিল হল টলিউড। কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে বিধঁলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টুইটের মাধ্যমে আন্দোলনকে স্তিমিত করতে রাস্তায় পেরেক পুঁতে রাখার ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। একটি কবিতার মাধ্যমে অনির্বাণ বলতে চেয়েছেন কেন্দ্রীয় সরকারের কার্যকলাপের কথা। তীব্র কটাক্ষে বিঁধেছেন রাস্তায় পেরেক পুঁতে রাখার ঘটনাকে। 

ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট যুদ্ধ অব্যাহত। দেশের অভিনয় এবং ক্রীড়াজগতের একাংশ টুইট করে প্রতিবাদ দেখাচ্ছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে। পপস্টার রিহানা, পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনের পক্ষে কথা বলেছেন। অভিনয় জগতের তাপসী পান্নু কৃষকদের সমর্থনে টুইট করেছেন। তেমনই ক্রীড়াজগতের সচিন, বিরাট কোহলি দেশের সমস্যা নিয়ে বাইরের লোকের নাক গলানোর বিরোধিতা করে টুইট করেছেন। এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের সমালোচনা করলেন বাংলার অভিনেতা অনির্বাণ। 

আরও পড়ুন: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সমালোচনা ও এনআরসি বিরোধিতা করে পোস্ট, সাসপেন্ড সরকারি চিকিৎসক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice