Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

কলকাতার নতুন সিপি সৌমেন মিত্র, সরলেন অনুজ শর্মা

কলকাতার নতুন সিপি সৌমেন মিত্র, সরলেন অনুজ শর্মা
IPS Soumen Mitra

কলকাতার নতুন সিপি হচ্ছেন সৌমেন মিত্র। সরছেন অনুজ শর্মা। এক পদে ৩ বছর থাকলেই বদলি করা হবে বলে জানা গিয়েছিল। অনুজ শর্মার নগরপাল পদে ৩ বছর হয়ে গিয়েছে। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল। 

এর আগেও একবার আইপিএস অফিসার সৌমেন মিত্রকে কলকাতার সিপি করা হয়েছিল। সেবার নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল তৎকালীন সিপি রাজীব কুমারকে। কিন্তু ভোট মিটতেই ফের সিপি পদে ফেরেন রাজীব কুমার। ২০১৯ লোকসভা ভোটের আগে কমিশন সরিয়ে দিয়েছিল অনুজ শর্মাকে। তাঁর জায়গায় সিপি হয়েছিলেন ডক্টর রাজেশ কুমার। 

নবান্ন সূত্রে খবর, নির্বাচন ঘোষণা হলে এমনিতেও কমিশন ৩ বছরের বেশি একই পদে থাকা আধিকারিকদের সরিয়ে দিত। তাই আগেভাগেই ৩ বছরের বেশি একই পদে থাকা আধিকারিকদের বদলি করে দিচ্ছে নবান্ন।

আরও পড়ুন: স্ত্রী কেমন আছেন? মুকুলকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রসঙ্গত কলকাতার সিপি বদল হবে এই খবর সর্বপ্রথম জানিয়েছিল TheBengalStory। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal