Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

কাছের মানুষই “খারাপ গল্প” করবে, কাকে ইঙ্গিত করল রোশান?

কাছের মানুষই “খারাপ গল্প” করবে, কাকে ইঙ্গিত করল রোশান?

প্রথমে বাংলাদেশি শিল্পীর “অপরাধী” গান, এবার “খারাপ গল্প”। বারবার সোশ্যাল মিডিয়া মারফত রোশান সিংহ কাকে ইঙ্গিত করতে চাইছেন? মনের কথাকে, বিচ্ছেদের বেদনাকে অকপটে প্রকাশ না করলেও। গানের মধ্যে দিয়ে, শব্দকে খেলিয়ে নিজের সব অনুভূতিকে প্রকাশ করেই চলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম হল না।

inline

রবিবার রোশান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেন। যেখানে লেখা আছে, “ আমাকে নিয়ে যদি কখনও কারও কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল।” প্রশ্ন হল, কার সঙ্গে ভালো সম্পর্ক ছিল রোশানের? কেনইবা সে “খারাপ গল্প” বলবে? এত প্রশ্নের তীর কি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিকে!

আরও পড়ুন: ‘রান্না ভালো পারতাম না, শিখলাম’, বাংলা গানের ব্যস্ত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আর কী করছেন লকডাউনে? কথা বললেন রেশমি বাগচি

এর আগে, গত মঙ্গলবার রাতেও রোশন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল বাংলাদেশি শিল্পীর গাওয়া “অপরাধী”। বারবার রোশানের সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসছে বিচ্ছেদ-বেদনার সুর। একরাশ বেদনায় আজ তিনি তীর বিদ্ধ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment