Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

“গনপথ”-এ জাসির ফাস্ট লুক শেয়ার করলেন কৃতি

“গনপথ”-এ জাসির ফাস্ট লুক শেয়ার করলেন কৃতি

আপকামিং একশন ড্রামা ভিত্তিক ছবি ‘গনপথ’-এ জাসির ফাস্ট লুক নেট দুনিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন বলিউড তারকা কৃতি সানন। বুধবার, সুশান্তের প্রাক্তন প্রেমিকা কৃতি সানন তাঁর ইনস্টাগ্রাম একাউন্টে নতুন ছবিতে জাসি চরিত্রে অভিনীত নিজের একটি ছবি শেয়ার করেন।

ছবির পোস্টারে কৃতি সাননের কুল অথচ ফাইটিং লুক দেখা যাচ্ছে। গায়ে কালো ক্রপ টপ, নিচে কালো রঙের জিন্সের প্যান্ট, মাথায় এক ঝাঁক উস্কোখুস্কো চুল। পিছনের দৃষ্টি দিয়ে বাইয়ে বসে আছেন। নতুন ছবিতে নিজের চরিত্রকে ভক্ত মহলে পরিচয় করাতে লিখেছেন, “Meet JASSI !! Super Duper Excited for this one!! Teaming up once again with my very special @tigerjackieshroff Can’t wait for the shoot to begin! Lets KILL it! #Ganapath #VikasBahl #VashuBhagnani @jackkybhagnani @deepshikhadeshmukh #GoodCo @pooja_ent #PoojaEntertainment.”

আরও পড়ুন: ভেঙে পড়েননি শ্রাবন্তী, রোশনের সঙ্গে গৃহযুদ্ধে এবার নামালেন নয়া হাতিয়ার

সম্প্রতি এক সাক্ষাৎকারের কৃতি সানন জানান, “প্রায় সাত বছর পর পরিচালক বিকাশের হাত ধরে পুনরায় টাইগার এর সঙ্গে জুটি বাঁধতে চলেছি। এবং তা নিয়ে আমি বেশ খুশি।” আরও জানিয়েছেন, পূজা এন্টারটেইনমেন্টের সঙ্গে এত বড় কাজ করতে পেরে খুবই আপ্লুত এবং উৎসাহী তিনি।

“গনপথ” এ কৃতির কো-স্টার টাইগার শ্রফ এ’বছর নভেম্বরে মুক্তি প্রাপ্ত ছবির ট্রিজার ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন। “গনপথ” মুক্তির তারিখ ঘোষণা করে লিখেছেন, “This one is special for me, and especially for you guys! Presenting #Ganapath – get ready for more action, thrill and entertainment!”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment