Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

একরাশ গুঞ্জনের মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল যশ-নুসরতকে

একরাশ গুঞ্জনের মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল যশ-নুসরতকে

নিখিল-প্রেম কাটিয়ে সাংসদ অভিনেত্রী নুসরতের টলিউড আসর এবার যশ-ময়। যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত জাহানের সম্পর্ক নিয়ে বহু দিন ধরেই গুঞ্জন চলছে টলিউড মহলে। এবার সেই জল্পনাকে বাড়িয়ে তুলতে বৃহস্পতিবার নুসরতের “ডিকশনারি” ছবির প্রিমিয়ারে হাজির হলেন অভিনেতা যশ।

“ডিকশনারি”র প্রিমিয়ারের দিন কোনরকম লুকোচুরি না করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে হাসিমুখে পোজ দিচ্ছিলেন যশ ও নুসরত। অর্থাৎ স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছেন তাঁদের বর্তমান স্ট্যাটাসের কথা। টলিপাড়ার গুঞ্জন, এই ছবির শুটিংয়ের সময় থেকেই যশের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছেন নুসরত। তারপর থেকেই নিখিলের সঙ্গে সম্পর্কের চিড় ধরতে শুরু করে।

প্রসঙ্গত, স্বামী নিখিল জৈন সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় অভিনেত্রী বালিগঞ্জে মা বাবার বাড়িতে এসে থাকছেন সে কথা তিনি নিজেই স্বীকার করেছেন। নতুন সম্পর্কের রসায়ন নিয়ে এখনও পর্যন্ত নুসরাত মুখ না খুললেও কাজের মধ্যে দিয়ে ফুটে উঠছে যশ-নুসরতের প্রেমের কাহিনী।

আরও পড়ুন: নিজের প্রিয় বন্ধুদের সাথে ‘শ্রীভাল্লি’ গানে উদ্দাম নাচ রচনা ব্যানার্জীর, ফের একবার সেই বন্ধুদের নিয়েই রিল ভিডিওতে মজতে দেখা গেল রচনাকে, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment