Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

নিজের প্রিয় বন্ধুদের সাথে ‘শ্রীভাল্লি’ গানে উদ্দাম নাচ রচনা ব্যানার্জীর, ফের একবার সেই বন্ধুদের নিয়েই রিল ভিডিওতে মজতে দেখা গেল রচনাকে, ভাইরাল ভিডিও

নিজের প্রিয় বন্ধুদের সাথে ‘শ্রীভাল্লি’ গানে উদ্দাম নাচ রচনা ব্যানার্জীর, ফের একবার সেই বন্ধুদের নিয়েই রিল ভিডিওতে মজতে দেখা গেল রচনাকে, ভাইরাল ভিডিও

রিয়্যালিটি শোয়ের জগতে জি বাংলার ‘দিদি নম্বর ১’ অন্যতম জনপ্রিয় একটি শো। জি বাংলার পর্দায় দীর্ঘদিন ধরে সম্প্রসারিত হচ্ছে এই শো। রচনা ব্যানার্জীকে ছাড়া এই শো একেবারেই অসম্পূর্ণ। এবার পর্দার ‘দিদি নম্বর ১’এর দিদিকে তার বন্ধুদের সাথে ‘শ্রীভাল্লি’র ট্রেন্ডে গা ভাসাতে দেখা গেল। বন্ধুদের সাথে একান্তে সময় কাটাতে গিয়েই অভিনেত্রী বানালেন এই ভিডিও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল এটি।

গতবছরের শেষের দিকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবির, যার জন্যই আরো বেশি জনপ্রিয় হয়েছে মানুষের মধ্যে। এই ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার অভিনয় ছিল নজরকাড়া। এই ছবির প্রতিটা গান সোশ্যাল মিডিয়ার পাতায় এই মুহূর্তে ট্রেন্ডিং। সেইসমস্ত গানের মধ্যে অন্যতম হল, ‘শ্রীভাল্লি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’, ‘সামি সামি’। সাধারণ থেকে তারকা প্রায় কেউই বাকি নেই এই গানগুলির সাথে মিল ভিডিও বানাতে।

সম্প্রতি রচনা ব্যানার্জী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন যেখানে অভিনেত্রীকে তার বন্ধুদের সাথে পুষ্পার জনপ্রিয় একটি গানে নাচতে দেখা গিয়েছে। আল্লু অর্জুনের শ্রীভাল্লি গানের সিগনেচার স্টেপ করে দেখিয়েছেন তারা। ভিডিওটির শুরুতে অভিনেত্রীর চার বন্ধুকে নাচতে দেখা গিয়েছিল। অভিনেত্রীকে পরে দেখা গিয়েছে ভিডিওটিতে। তারা পাঁচ বন্ধু মিলে ভিডিওটি বানিয়েছেন। পাঁচজনেই পশ্চিমে পোশাকে সেজেছিলেন। তাদের মাঝে মাঝেই একসাথে সময় কাটাতে দেখা যায়। সম্প্রতি তাদের এই বন্ধুত্বপূর্ণ মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে তার অনুরাগীদের মাঝে। সকালেই প্রশংসায় ভরিয়েছেন তাদের। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি রয়েছে একাধিক নেতিবাচক মন্তব্যও। তবে সেইসমস্ত মন্তব্যকে সবসময়ের মতো এবারেও পাত্তা দেননি অভিনেত্রী।

আরও পড়ুন: অর্ধেক জন্মদিন পালন রাজ-পুত্র ইউভানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment