Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

“কী মিষ্টি…” লিখে বিজেপিতে যোগদানকারী শ্রাবন্তীকে ব্যঙ্গ শ্রীলেখার

“কী মিষ্টি…” লিখে বিজেপিতে যোগদানকারী শ্রাবন্তীকে ব্যঙ্গ শ্রীলেখার

টলিপাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের রাজনৈতিক দল বদলের পালা এখন তুঙ্গে। ঠিক সেই সময় সদ্য বিজেপিতে যোগদান পার্থী শ্রাবন্তীকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখে বসলেন, “কী মিষ্টি”।

বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের যোগদান পর্বের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন শ্রীলেখা। এবং তাতেই লিখে বসেন এমন এক কৌতুক মন্তব্য। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যোগদান সভায় বসে হাসছেন। ছবির পাশে কোটেশন বাক্যে লেখা, ‘মোদীজিকে খুব ভালো লাগে’। সোমবার বিজেপিতে যোগদানের দিন শ্রাবন্তী নিজের মুখে বলেছিলেন, গেরুয়া শিবিরে আসার অন্যতম কারণ মোদীজিকে তাঁর খুব ভালো লাগে। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দেওয়া।

আরও পড়ুন: আর তো এক বছর টিম টিম করে জ্বলবে, তারপর ভারত থেকেও বিদায়; দীঘার সভা থেকে BJP-কে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর   

গেরুয়া শিবিরের শ্রাবন্তীর যোগদানের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিমের ঝড় ওঠেছে। এমনকি ব্যক্তিগত আক্রমণও শিকার হতে হয় তাঁকে।

এর আগে, শ্রাবন্তী, সায়নী, পায়েলের যোগদান নিয়ে বিদ্রুপ করে টুইট করেন অঙ্কুশ হাজরা। তবে শ্রাবন্তীর নয়া পদক্ষেপে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment