Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

‘রাতে ঘুম হয়নি, প্রথম মোদীজির সামনাসামনি থাকব…’ মনে উচ্ছাস নিয়ে ব্রিগেডের পথে শ্রাবন্তী

‘রাতে ঘুম হয়নি, প্রথম মোদীজির সামনাসামনি থাকব…’ মনে উচ্ছাস নিয়ে ব্রিগেডের পথে শ্রাবন্তী

‘রাতে ঘুম হয়নি, সকাল সকাল ঘুম ভেঙে গেছে…।’ প্রথমবার মোদীজির সঙ্গে মঞ্চ শেয়ার করে নেওয়ার সুযোগ হতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির।

বাংলার হাওয়ায় রাজনীতির উত্তাপ পারদ ছাড়াচ্ছে। একুশের নির্বাচনের তারিখ ঘোষণার পর এই প্রথমবার কলকাতার বুকে বিজেপি ব্রিগেডে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ব্রিগেডের ময়দানে শয়ে শয়ে মানুষ ভিড় জমেছে। রোদের তাপমাত্র যত বাড়ছে, মানুষের সমাবেশ দ্বিগুণ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ জনগণ একে একে ভিড় জমাতে শুরু করেছে।

রবিবারের বিজেপি ব্রিগেডে অমিত শাহ, বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি অভিনেতা মহল থেকে যোগ দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী, হিরণ চ্যাটার্জী এবং বিজেপিতে সদ্য যোগদানকারী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

আরও পড়ুন: সারাদিন আকাশ মেঘলা, ভিজলো তিলোত্তমা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment