Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

আকাশ ছোঁয়া তেলের দাম, গরুর গাড়িতে প্রচার করে নজর কাড়লেন কসবার জাভেদ খান, দেখুন Video

আকাশ ছোঁয়া তেলের দাম, গরুর গাড়িতে প্রচার করে নজর কাড়লেন কসবার জাভেদ খান, দেখুন Video
Javed Ahmed Khan

রাজ্যজুড়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। প্রার্থীরা ব্যস্ত বাড়ি বাড়ি ঘুরতে, দেওয়াল লিখতে। এই অবস্থায় অভিনব কায়দায় প্রচার করে নজর কেড়ে নিয়েছেন কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান। শনিবার জাভেদ খান প্রচারে বেরোন গরুর গাড়িতে চেপে। 

দেশে নিত্য বৃদ্ধি পাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এই ইস্যুকে তুলে ধরে প্রচার করলেন জাভেদ খান। কসবা এলাকার ৯১ নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি চেপে প্রচার করতে বেরোন প্রার্থী। জাভেদ খানকে গরুর গাড়িতে দেখে মানুষ হকচকিয়ে যান। জাভেদ খান বলেন, তেলের দাম যে হারে বাড়ছে তাতে গরুর গাড়ি ছাড়া উপায় নেই।

আরও পড়ুন: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal