Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৬ই মার্চ ২০২১

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৬ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। ১৫ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ৬,১৫,২৪। আপনার শুভ বর্ণ : হলুদ ও সাদা। শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রতœ : পোখরাজ ও হীরা।

আজকের দিনের শুভ রং : আজ হলুদ ও সাদা রং আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের শুভ সময় : সকাল: ৬:১৯-৭:৪০, ১০:৫৬-১:২৩, বিকাল: ৩:৫০-৫:২৮, রাত: ৭:০৪-৯:২৫, ১১:৪৬-৩:০৩ পর্যন্ত।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৫ই মার্চ ২০২১

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি, সন্ধা: ৬:০৮ থেকে ৩য়া তিথি চলবে।

আজকের দিনে যে খাদ্য পরিতাজ্য : সন্ধা: ৬:০৮ পর্যন্ত বেগুণ পরে পটল খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার ভ্রমনের বহু সুযোগ পাবেন। ভ্রমন পেশার সাথে জড়িতদের বাড়তি আয় রোজগারের আশা। সাংসারিক প্রয়োজনে অর্থ ব্যয় বাড়তে চলেছে। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। আইনগত জটিলতা থেকে মুক্তির সুযোগ পাওয়া যাবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে চলতে থাকা জটিলতা দূর হওয়ার দিন।

আরও পড়ুন: শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৮ ডিসেম্বর ২০২০

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক অগ্রগতির। বকেয়া বেতন আদায়ে সফল হবেন। ব্যবসায়ীক বকেয়া বিল আদায়ে বন্ধুর সাহায্য আশা করা যায়। গৃহে বড় ভাই বোনের আগমন হবে। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে ভালো ভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন। সাংসারিক ও ব্যবসায়ীক বিষয়ে অগ্রগতির সময়।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়াতে রাজনীতিতে আশ্রয় পাওয়ার আশা। সরকারী চাকরির চেষ্টায় সাফল হবেন। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার গোপনীয় কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হবে। পিতার সাথে সম্পর্কের টানাপোড়ন কাটার সম্ভাবনা।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার জীবীকার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে। ভিসা বা সরকারী অনুমোদন পাওয়া না পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিলো তা কেটে যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে। গবেষণামূলক কাজের জন্য অর্থ প্রাপ্তির আশা। জীবন সাথীর সাহায্যে ভাগ্য উন্নতি হবে।

সিংহ রাশি: সিংহর জাতক জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই রেগে যাওয়া চলবে না। রাস্তাঘাটের পরিস্থিতি ধৈর্য্যরে সাথে মোকাবেলা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে আরো সাবধান হওয়া ভালো। পুরাতন দেনা পাওনা মিটিয়ে নিন। যত ঋণ মুক্ত হবেন ততোই থাকবেন ভালো।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার দিন। জীবন সাথীর সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়ন কাটিয়ে উঠতে পারবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কিছু আয় রোজগারের আশা। একক ও ক্ষুদ্র ব্যবসায় অগ্রগতি হবে। বয়স্কদের সিজেনাল অসুখে ভোগার আশঙ্কা রয়েছে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি রহস্যজনক জটিলতার। সহকর্মীদের সাথে তর্কে জড়িয়ে যেতে পারেন। আর্থিক উন্নতির ক্ষেত্রে নানা রকম বাধা দেখা দেবে। ব্যবসায়ীদের কাঙ্খীত আয় রোজগারের সুযোগ কম। অধিনস্ত কর্মচারীদের কারনে অপ্রিতিকর পরিস্থিতির সম্মূখীন হতে হবে। অণৈতিক সম্পর্কের কারনে মান হানির আশঙ্কা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দিনটি জ্ঞাণার্জনের জন্য উত্তম। সন্তানের উচ্চ শিক্ষা বিষয়ক বাধা কাটিয়ে উঠতে পারবেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বাড়বে। অভিনয় শিল্পীরা কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন। রোমান্টিক সম্পর্কে দেখা জটিলতা কেটে যাবে। গনমাধ্যমে কাজের স্বপ্ন পূরণ হতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। কর্মস্থলে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে। আবাসন ও ভূমি ক্রয় বিক্রয়ে অগ্রগতি। নিজের একটি মাথা গোঁজার ঠাই ক্রয়ের আলাপ আলোচনায় সফল হওয়ার দিন। সাংসারিক ক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্যদের সাহায্য লাভ।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি অনলাইন যোগাযোগের জন্য উত্তম। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে স্বাভাবিক আয়ের ধারায় ফিরতে শুরু করবেন। বিদেশ থেকে ব্যবসায়ীক ভালো সংবাদ লাভের যোগ। বস্ত্র ও কুটির শিল্প উৎপাদকদের কিছু অর্ডার লাভের আশা। ব্যবসা বাণিজ্যে ছোট ভাই বোনের সাহায্য পাওয়া যাবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে দিনটি বলবান। চাকরিজীবী ও পেশাজীবীদের বাড়তি আয়ের সুযোগ পাওয়ার আশা। গৃহে শ্যালক শ্যালিকা বা আত্মীয় কুটম্বর আগমনের যোগ। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি হবে। কোনো কথা রাখতে পেরে খুব খুশি হতে পারবেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার কর্মস্থলে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক সাঙ্গঠনিক কিংবা রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই ভুল বুঝাবুঝির আশঙ্কা কেটে যাবে। পুরোনো সকল ব্যার্থতা ভুলে কাজ কর্মে মন দিন। প্রতিযোগিতা মূলক কাজে আপনার মেধা দিয়ে সফল হতে পারবেন। প্রভাবশালী কারো সাহায্য পাওয়ার আশা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope