Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক পুরুষ কে জানেন?

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক পুরুষ কে জানেন?

মারণ রোগ ক্যান্সারকে জয় করে সেরে উঠেছিলেন ২০১৫ সালে। কিন্তু ৫ বছরের মাথায় দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হলেন ‘জীয়নকাঠি’ ধারাবাহিকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা। আচমকা অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয় দিল্লির এক বেসরকারি হাসপাতালে। এরপর অভিনেত্রীর বায়োপসি রিপোর্ট ধরা পরে ক্যান্সার।

এই কঠিন লড়াইয়ে অভিনেত্রীর বিশেষ বন্ধু সব্যসাচি চৌধুরী ওরফে ‘বামাক্ষ্যাপা’ পাশে দাঁড়ালেন ঐন্দ্রিলার। বহু বছর ধরেই ছিল তাদের প্রেমের সম্পর্ক কিন্তু কখনই তা প্রকাশ্যে আনেনি। কিন্তু নীরবেই একে অপরের পাশে থেকে গেছে। তাই দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হলে অভিনেত্রীর সঙ্গে দেখা করতে দিল্লিতে ছুটে যান সব্যসাচী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সব্যসাচী কে জিজ্ঞাসা করা হয়েছিল, কঠিন সময়ে ঐন্দ্রিলাকে কোন জিনিস ভালো রাখে? তারই উত্তর দিলেন ইনস্টাগ্রামের দেওয়ালে।

নিজের ইনস্টাগ্রাম দেওয়ালে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের “বামা” ঐন্দ্রিলার সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, “হাসির জন্যই কাজ করে ও।” অর্থাৎ কাজই ঐন্দ্রিলার হাসিখুশি থাকার কারণ।

আরও পড়ুন: বাবার পর আবার খুব কাছের মানুষ কে হারালেন রচনা ব্যানার্জী! শোকের ছায়া অভিনেত্রীর জীবনে, বাবার পর আরো এক প্রিয় মানুষকে হারালেন রচনা

প্রসঙ্গত, প্রথম কেমো দেওয়ার পর নারী দিবসের দিন শুটিং এর সেটে ফেরেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment