Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৫শে মার্চ ২০২১

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৫শে মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। ২৫ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫। আপনার শুভবর্ণ: লাল ও বেগুণী। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও একুয়ামেরিন। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য লাল ও বেগুণী বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:১০-৭:৩৩, সকাল: ১০:৫২-১:২২, রাত: ১:১৬-৩:৩৫। আজকের দিনের বর্জনীয় খাদ্য: ভোর: ৬:২২ পর্যন্ত শিম পরে পুঁইশাক খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে, রাত: ৮:১৯ থেকে সিংহ রাশিতে অবস্থান করবে। ভোর: ৬:২২ পর্যন্ত ১১শী পরে ১শী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সম্পত্তি সংক্রান্ত বিরোধে মায়ের সাহায্য লাভের সম্ভাবনা। কর্মস্থলে বহুদিনের প্রত্যাশা পূরণ হবে। যানবাহন ক্রয় করার সুযোগ আসবে। সন্ধার পর শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল পেশাজীবীরা সম্মানিত হতে পারেন। সন্তানের সাথে চলতে থাকা সম্পর্কের টানা পোড়ন কেটে যেতে শুরু করবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন। গার্মেন্টস ব্যবসায়ীদের আয় রোজগারে নতুন কোনো অর্ডার লাভের দিন। ছোট ভাই বোনের সাহায্য পাবেন। রাতে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনা ফলপ্রসু হতে পারে।

আরও পড়ুন: বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৬ ডিসেম্বর ২০২০

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যর জন্য শুভ। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। খাদ্য ব্যবসায় বিনিয়োগে আয় রোজগারের চেষ্টায় অগ্রগতির দিন। সংসার জীবনে শ্যালক শ্যালিকার সাহায্য পেতে পারেন। রাতে ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভের আশা।

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার দিনটি ভালো যাবে। অফিশিয়াল কাজে অগ্রগতির আশা। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রশাসনিক কর্মকর্তার সাথে কোনো তদবিরের কাজে আলোচনায় অগ্রগতি হবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে চলতে থাকা জটিলতা কাটিয়ে ওঠার সময়। রাতে কিছু বকেয়া অর্থ আদায় করতে সক্ষম হবেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুরুতে ব্যয় বহুল হতে পারে। বিদেশ থেকে ভালো কিছু তথ্য প্রাপ্তির যোগ। দূরের যাত্রা করার দরকার হবে। বিকালের পরে রাজনৈতিক ও সামাজিক কাজে অংশ নিলে আপনার সম্মানিত হওয়ার যোগ প্রবল। পিতার সাথে কোনো প্রকার সঙ্ঘাতে না জড়ানোই ভালো। দাম্পত্য ক্ষেত্রে আপনার রাগ জেদ আপনাকে ভোগাবে।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১লা মার্চ ২০২১

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি বন্ধুদের সাহায্য লাভের। আয় রোজগারের চেষ্টায় সফল হতে পারবেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হতে পারে। বড় ভাই বোনের সাথে পারিবারিক কোনো আলোচনা হতে পারে। রাতে দূরের যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা করতে পারেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে সকালে অগ্রগতি হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া সম্ভব। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্যে চাকরি ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে। সরকারী কাজে বাড়তি আয়ের চেষ্টা সফল হতে পারে। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বুঝাবুঝির যোগ প্রবল।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দিনটি ভাগ্য উন্নতির। ধর্মীয় কোনো মাহফিলে অংশ নিতে পারেন। শিক্ষক বা গুরুজনের সাহায্য প্রাপ্তির সম্ভাবনা। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন। প্রভাবশালী কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হবে। রাতে রাজণৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মানিত হওয়ার আশা। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির। বড় ধরনের কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের সময়। শিক্ষক ও গবেষকদের দিনটি আর্থিক উন্নতির। জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের আয় রোজগার বাড়বে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ জীবন সাথীর কর্মোন্নতির দিন। ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ আসবে। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। বিকালের পর থেকে সময় কিছুটা ঝামেলাপূর্ণ। পাওনাদারের তাগাদা পেতে পারেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে মিশ্র যাবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য লাভের আশা। অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে গোপন শত্রুতার শিকার হতে হবে। রাতে দাম্পত্য ক্ষেত্রে দেখা দেবে অস্থিরতা। অকারনেই তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সৃজনশীল কাজের জন্য সম্মানিত হবেন। আয় রোজগারের চেয়ে সম্মান বৃদ্ধির যোগ প্রবল। প্রেম ভালোবাসার কারনে গৃহ ছাড়াটা বুদ্ধিমানের কাজ হবে না। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগি হতে হবে। রাতে অনৈতিক কোনো কাজের প্রতি আগ্রহী হতে পারেন। কারো সাথে রাগারাগি করাটা হবে বোকামী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope