Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

দিনভর ৫ জনসভা, নন্দীগ্রামে প্রচারে ঝড় শুভেন্দুর

দিনভর ৫ জনসভা, নন্দীগ্রামে প্রচারে ঝড় শুভেন্দুর

বঙ্গে দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। আগামী কালই শেষ হচ্ছে দ্বিতীয় দফার প্রচার। শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি।
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির পাশাপাশি জনসভা করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় জনসভা চলছে।
শুভেন্দুর নন্দীগ্রাম-কর্মসূচিতে রয়েছে পাঁচটি সভা। প্রথমে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বয়াল ১ নম্বর পঞ্চায়েতে পথসভা করবেন। এর পর বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পথসভা বয়াল ২ নম্বর পঞ্চায়েতে। বিকেল ৩ টে থেকে ৪ টে পর্যন্ত ভেটুরিয়ায়, ৪ টে থেকে ৫ টা পর্যন্ত জয়কালীতে। বিকেল ৫ টা থেকে ৬ টা ঘোলপুকুরে পথসভা করার কথা শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal