ভোর রাত পর্যন্ত চলা শাহরুখ খানের জন্মদিনের পার্টি বন্ধ করল মুম্বই পুলিশ। গত ২ রা নভেম্বর ৫৩ বছরে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই উপলক্ষ্যে শুক্রবার মধ্যরাতে মুম্বইয়ের বান্দ্রায় এক পাঁচ তারা বিলাসবহুল রেস্তঁরায় জন্মদিনের পার্টি দিয়েছিলেন এসআরকে। পার্টিতে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধুবন্ধব, আত্মীয়-পরিজন ছাড়াও ছিলেন বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি। ছিলেন শাহরুখের পরের ছবি জিরো’র পরিচালক আনন্দ এল রাই, নিখিল আদবানির মতো পরিচালকরা। জানা গেছে, ওই মধ্যরাতের পার্টিতে জোরে গান বাজনা চালিয়ে ব্যাপক হুল্লোড় চলে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় মুম্বই পুলিশকে। শনিবার ভোর রাত ৩ টে নাগাদ পুলিশ হানা দেয় শাহরুখ খানের পার্টিতে। পুলিশ গিয়ে বন্ধ করে নাচ গান। জানা গেছে, সাধারণ দিনে রাত ১ টায় রেস্তঁরাটি বন্ধ হয়ে গেলেও, ওই দিন অত রাত অবধি তা খোলা রাখা হয়েছিল। তবে এনিয়ে মুখ খোলেননি এসআরকে।
ভোর রাত অবধি নাচ-গান, শাহরুখের জন্মদিনের পার্টি বন্ধ করল পুলিশ
মুম্বই পুলিশের হানা নিয়ে মুখ খোলেননি শাহরুখ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.



