Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

যন্ত্রণা নিয়ে উঠে দাঁড়ালেন মমতা, গাইলেন জাতীয় সঙ্গীত

যন্ত্রণা নিয়ে উঠে দাঁড়ালেন মমতা, গাইলেন জাতীয় সঙ্গীত

জাতীয় সঙ্গীত গাইতে হুইলচেয়ার ছেড়ে একপায়ে দাঁড়িয়ে পড়লেন মমতা ব্যানার্জি। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের টেঙ্গুয়ার জনসভায়। মমতা হুইল চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করছেন, তা দেখেই ছুটে আসেন সুব্রত বক্সী, জয়া দত্ত, দোলা সেনরা। কিন্তু মমতা তাঁদের জানান, জাতীয় সঙ্গীত গাইতে হলে উঠে দাড়ানোই উচিত। বলেন, যত কষ্ট হোক, দাঁড়িয়েই গাইবেন জন গণ মন।

আরও পড়ুন: কালী পুজোয় সুপার সাইক্লোনের আশঙ্কা! ২০০ – ২৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে সাইক্লোন ‘সিত্রাং’

প্রথমেই হুইল চেয়ার থেকে ডান পা নীচে রাখেন তিনি। তারপর প্লাস্টার বাঁধা বা পা নীচে নামান। হুইল চেয়ারের হাতলে ভর দিয়ে কোনওরকমে উঠে দাড়ান তিনি। জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলান মমতা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal