Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
2 July 2026

BJP র ব্যানার খুলতে গিয়ে নদিয়ায় আক্রান্ত ২ সরকারি কর্মী, মারধরের অভিযোগ

BJP র ব্যানার খুলতে গিয়ে নদিয়ায় আক্রান্ত ২ সরকারি কর্মী, মারধরের অভিযোগ

ভোটের মরশুমে রাজ্য জুড়ে দলীয় ব্যানার-ফ্লেক্সের ছড়াছড়ি। বৃহস্পতিবার সরকারি জায়গায় বিজেপির ব্যানার খোলায় বেধড়ক মার খেতে হল দুই সরকারি কর্মচারীকে। ভাঙচুর করা হয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের গাড়িতে। ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালিতে।

আক্রান্ত দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থানায় FIR করেন ওই দুই সরকারি কর্মী।

আক্রান্তদের একজন জানিয়েছেন, রাস্তার পাশে বিজেপির কয়েকটা ফ্ল্যাগ ও ব্যানার ছিল। সেগুলো খুলে নিয়ে আসার পথে আমাদের গাড়ি আটকানো হয়। এরপর গাড়ি থেকে বের করে লাঠি দিয়ে প্রায় ১৫ মিনিট ধরে মারধর করা হয়। সরকারি কর্মীদের অভিযোগ, হামলাকারীরা সকলেই বিজেপির সমর্থক।

আরও পড়ুন: বিস্ফোরক মুখ্যমন্ত্রী: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর নামে তোলাবাজি করছে পুলিশ, গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে

হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal