Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

উত্তরবঙ্গে প্রচারে ঝড় বিজেপির, রোড শো নাড্ডার

উত্তরবঙ্গে প্রচারে ঝড় বিজেপির, রোড শো নাড্ডার

চতুর্থ দফার ভোট আলিপুরদুয়ার আর কোচবিহারে। এই দফার ভোটের শেষ দিনের প্রচারে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বৃহস্পতিবার রাজ্যের তিনটি জায়গায় রোড শো করেন নাড্ডা। আলিপুরদুয়ার, কোচবিহারের দিনহাটা এবং হলদিবাড়িতে রোড শো করেন তিনি। প্রথমে আলিপুরদুয়ার কেন্দ্রে সুমন কাঞ্জিলালের সমর্থনে রোড শো করেন তিনি।

এরপর তিনি চলে যান দিনহাটায়। সংহতি ময়দান থেকে নাড্ডার রোড শো শুরু হয়ে দিনহাটার পাঁচ মাথার মোড়ে শেষ হয়। রোড শোতে রীতিমত ঢাক-ঢোল নিয়ে উৎসবের পরিবেশ তৈরী করা হয়। পুরো রোড শো গেরুয়া বেলুনের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে রোড শো চলে। নিশীথ প্রামাণিক ছাড়াও এই রোড শোতে ছিলেন জেলাস্তরের নেতারা।

বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, আজকের এই মানুষের ঢল দেখেই বোঝা যাচ্ছে দিনহাটাতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক জয়ী হচ্ছে। অন্যদিকে মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনেও রোড শোতে দেখা যায় নাড্ডাকে। রোড শো থেকে ফুল ছড়াতে থাকেন তিনি।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে না রাজ্যের ‘ট্যাবলো’, এবারেও প্রত্যাখ্যান কেন্দ্রের 

উত্তরবঙ্গে নাড্ডার রোড শোয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal