আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। চতুর্থ দফার ভোটের দিন চুঁচুড়ার বিজেপি প্রার্থী হামলার মুখে পড়েন। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৫ জন।
এদিন চুঁচুড়ার বিভিন্ন কেন্দ্রে ভোট পরিদর্শনে বের হন লকেট। অভিযোগ, সেই সময় লকেটের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। লকেটের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। লাঠি দিয়ে ভাঙা হয় তাঁর গাড়ির কাচ। ঘটনার পর মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
চুঁচুড়ার বিভিন্ন বুথে ছাপ্পা ভোট পড়ছে বলে অভিযোগ করেছিলেন লকেট। হামলার পর কেন্দ্রীয় বাহিনীর ওপর ক্ষোভে ফেটে পড়েন লকেট। ঘটনার পর বুথে নিরাপত্তা আরও বাড়ানোর দাবিতে কমিশনের পর্যবেক্ষককে ফোন করেন তিনি।
WB Election 2021: চুঁচুড়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



