Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

করোনায় মৃত্যু জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দীর

করোনায় মৃত্যু জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দীর

২৪ ঘণ্টাও কাটল না। করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ। মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দীর। তাঁর কেন্দ্রে ভোট ২৬ এপ্রিল। 

এর আগেই এই জেলার শামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের প্রাণ কেড়েছিল করোনা। ওই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গেছে। এবার একই ভাবে স্থগিত হবে জঙ্গিপুরের ভোটও। 

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রদীপ নন্দী। প্লাসমা থেরাপি করেও সুবিধে হয়নি, জানাচ্ছেন পরিজনেরা।  

আরও পড়ুন: চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের বিশেষ সম্মান জানাবে রাজ্য সরকার; ঘোষণা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal