Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

WB Election 2021 Result LIVE: শুরু ভোট গণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট

WB Election 2021 Result LIVE: শুরু ভোট গণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট

শুরু হয়ে গেল বাংলা সহ ৫ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ভোট গণনা। বাংলায় ২৯২ টি আসনে প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হবে। 

মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কান্তি গাঙ্গুলি, মহম্মদ সেলিমের মত রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। রাজ, সায়ন্তী, রুদ্রনীলের মত তালিকায় রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী। 

পোস্টাল ব্যালটের গণনা চলছে এই মুহূর্তে। পোস্টাল ব্যালটের পর শুরু হবে ইভিএম এর ভোট গণনা।

আরও পড়ুন: বাগুইআটির ঘটনায় পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ডিজিকে কড়া পদক্ষেপের নির্দেশ; জানালেন ফিরহাদ হাকিম

করোনা পরিস্থিতির কারণে ২০১৬ এর তুলনায় কাউন্টিং হলের সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। ২০১৬ কাউন্টিং হলের সংখ্যা ছিল ৩৮৫ টি। দূরত্ববিধি বজায় রাখতে একুশের গণনায় ১০৮ টি কাউন্টিং সেন্টারে গণনা কক্ষের সংখ্যা করা হয়েছে ৭০৬টি।

বেলা ১২ টার মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal