Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

বছর ১১ আগে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার সুদীপার

বছর ১১ আগে বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার সুদীপার

সুদীপা-অগ্নিদেবের বিয়ের প্রায় ১১ বছর হতে চলল। বছর এগারো আগের কোনও এক জুলাইয়ে ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছিলেন অগ্নিদেব চ্যাটার্জি এবং সুদীপা। সেই ছবি সুদীপা চ্যাটার্জি স্মৃতির পাতা থেকে তুলে ধরলেন স্যোশাল পাতায়। শেয়ার করলেন তাঁদের বিয়ের দিনের একগুচ্ছ ছবি।

রাজ্যে এখন আংশিক লকডাউন চলমান। বাড়িতে নানা রকম কাজের ফাঁকে স্বল্প অবসরে পুরনো দিনে ফিরে গিয়েছিলেন সঞ্চালিকা। সেই মধুর স্মৃতি নেটিজনদের সঙ্গে ভাগ করে নিতে বৃহস্পতিবার নিজেদের বিয়ের ছবি প্রথমবার  প্রকাশ্যে আনলেন।

আরও পড়ুন: উষ্ণতায় ভরা “রেড হট” লুকে ছবি পোস্ট করতেই সোশাল মিডিয়াতে ভাইরাল মধুমিতা

জাঁকজমকের বিয়ে নয়। ঘরোয়া ভাবেই সেরেছিলেন বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রিতদের মধ্যে বেশিরভাগই সুদীপা-অগ্নিদেবের পরিবারের লোক। তাঁদের সবার সঙ্গে ছবির মাধ্যমে আলাপও করিয়ে দিয়েছেন সুদীপা। একইসঙ্গে প্রতিটি ছবির পিছনের গল্পও শেয়ার করেছে আলাদা করে। শুধু যে বিয়ের মুহূর্তের ছবি শেয়ার করেছেন তা নয়। রয়েছে বিয়ের আগের দিনের ছবি। বিয়ের পর পার্টির ছবি। এমনকি হনিমুনের ছবিও।

একবার নয়, দু’বার হনিমুনে গিয়েছিলেন সুদীপা। এই সিক্রেটও শেয়ার করলেন নিজেই। লিখেছেন, অগ্নিদেব আমার কোনো স্বপ্ন অপূর্ণ রাখেননি। আমি একটু হিন্দি সিনেমার পোকা। তাই আমায় যখন জিজ্ঞেস করা হয়েছিল: আমি কোথায় যেতে চাই হনিমুনে। আমি বলেছিলাম মানালি আর সুইজারল্যান্ড। সেই দুই জায়গাতেই হনিমুনে নিয়ে গিয়েছিলেন সুদীপার স্বামী অগ্নিদেব। সেই ছবিও শেয়ার করলেন সুদীপা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment