Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

গাছ লাগাচ্ছে ইউভান, বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন মা-ছেলের

গাছ লাগাচ্ছে ইউভান, বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন মা-ছেলের

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সচেতনিদের কাছে এই দিনটা একটা উৎসবের মতো। এই উৎসবে সামিল হলেন টলি অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী। ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়ে বাড়ির বাগানে গাছ লাগাচ্ছেন অভিনেত্রী। শনিবার সকাল সকাল একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন শুভশ্রী।

ছবিগুলিতে দেখা যাচ্ছে, শুভশ্রীর কোলে বসে এক রত্তি ইউভান গাছ লাগাচ্ছে। কখনও দাঁড়িয়ে মাটি ঘাটছে আবার মাকে মাটি তৈরি করতে সাহায্য করছে। শুভশ্রী শেয়ার করা ছবি ক্যাপশনে লিখেছেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। চলুন গাছ লাগিয়ে আমাদের মাতৃভূমিকে রক্ষা করি।

আরও পড়ুন: চরম টাইট ফিট পোশাক পরে যোগাসন করতে ছুটছেন মালাইকা, বান্দ্রার যোগাসন কেন্দ্রের বাইরে পাপ্পারাজিতদের ক্যামেরা বন্দী হলেন মালাইকা আরোরা এবং আকাঙ্ক্ষা রঞ্জন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

দেখতে দেখতে বড়ো হয়ে উঠছে ইউভান। এর আগে বাবার বাইকে চড়ে বসার কায়দা শিখছিল সে। এদিন আবার আগ্রহ নিয়ে মায়ের সঙ্গে গাছ লাগাচ্ছে।

বর্তমানে শুভশ্রী সংসার এবং সন্তান সামলানোর পাশাপাশি জি বাংলার জনপ্রিয় ডান্স শো ডান্স বাংলা ডান্সের জার্জ। অন্যদিকে, সাংসদ রাজ চক্রবর্তীর কাঁধে অনেক দায়িত্ব! ছবি পরিচালনার পাশাপাশি করোনা এবং যশ পরবর্তী পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করছেন।

করোনাকালে রোজ বাবাকে না পেলেও। মা-ঠাকুমার সঙ্গেই খেলছে, সময় কাটাচ্ছে রাজ-পুত্র ইউভান।

স্টার কিড রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান এখন থেকেই নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। এর আগে কখনও সে সান্তাক্লজ হয়েছে, কখনও বা বাঙালিবাবু সেজেছে। মা-বাবার আদরের ইউভান এখন ব্যাপক ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment