Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

‘বাগানে গিয়ে প্রাক্তন প্রেমিকাকে চুমু খাচ্ছে রাহুল, দেখে ফেলল খড়ি’! টানটান উত্তেজনা ‘গাঁটছড়া’ ধারাবাহিকের নতুন পর্বে, তুমুল ভাইরাল ভিডিও

‘বাগানে গিয়ে প্রাক্তন প্রেমিকাকে চুমু খাচ্ছে রাহুল, দেখে ফেলল খড়ি’! টানটান উত্তেজনা ‘গাঁটছড়া’ ধারাবাহিকের নতুন পর্বে, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থান বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। অভিনেত্রী সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিক ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশ এই ধারাবাহিকের অনুগামী হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি করলো ধারাবাহিকের নতুন পর্বের এক ঝলক।

প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী নেতিবাচক চরিত্রে রাহুলকে বিয়ে করার জন্য মিথ্যা প্রেগনেন্সির গল্প সাজিয়েছিল দ্যুতি। কিন্তু সেই তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা খড়ির কাছে। এবার বিয়ের দিন রাহুলকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে বাগানে দেখতে পেল খড়ি। ফলস্বরূপ একদিকে যখন দ্যুতি রাহুলকে বিয়ে করার আনন্দে মত্ত হয়ে আছে, তখন অন্যদিকে খড়ি ঠিক করে নিয়েছে কিছুতেই এই বিয়ে সে হতে দেবে না।

পাশাপাশি ইতিমধ্যেই অনুগামীদের উচ্ছ্বসিত করে দিয়ে কাছাকাছি আসতে দেখা গিয়েছিল খড়ি এবং ঋদ্ধিমানকে। তাই আবার নতুন করে কোন ঝড় এসে দূরে সরিয়ে দেবে দর্শকদের প্রিয় জুটি ঋদ্ধি এবং খড়িকে, এমনটাই মনে করছেন নেটিজেনরা। পাশাপাশি কিভাবে রাহুলের হাত থেকে খড়ি দ্যুতিকে বাঁচায়, সেই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে গোটা পর্বের জন্য অপেক্ষা করেছেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকের অনুগামীরা।

আরও পড়ুন: ‘দেশের মাটি’ শেষ হতেই বিশাল বড় সিদ্ধান্ত নিল নোয়া! লম্বা চুল কেটে ছোট্ট করে ফেললেন ‘নোয়া’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাস! নতুন অবতারে হাজির শ্রুতি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment