Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

জল্পনা শেষ! ১০ সেপ্টেম্বর মা হচ্ছেন নুসরত, দেওয়ানি মামলা দায়ের করলেন নিখিল

জল্পনা শেষ! ১০ সেপ্টেম্বর মা হচ্ছেন নুসরত, দেওয়ানি মামলা দায়ের করলেন নিখিল

সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের মা হওয়ার জল্পনায় তোলপাড় টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নেট দুনিয়া। এত জল্পনা-কল্পনার মধ্যে নতুন খবর, ১০ সেপ্টেম্বর মা হবেন সাংসদ অভিনেত্রী।

রঙ্গোলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকা কালীন নুসরতের প্রেমে পড়েন নিখিল জৈন। প্রায় এক বছর প্রেমের সম্পর্ক চলে তাঁদের মধ্যে। এরপর পরিবারের অমতে গিয়েই নুসরতকে বিয়ে করেন রঙ্গোলি ব্র্যান্ডের মালিক নিখিল। তাঁরা ভালবেসে বিয়ে করেছিলেন ঠিকই। কিন্তু বিয়ের একবছর পূর্ণ হওয়ার আগে থেকেই দুজনের মধ্যে সমস্যা শুরু হয়।

নিখিল-নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয় অভিনেতা যশ দাশগুপ্তর জন্য। শোনা যায়, নুসরত এবং যশ গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিল সে খবর নিখিল তাঁর বন্ধুর থেকে জানতে পারে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। এরপর দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে মদন মিত্রের সঙ্গে যশ ও নুসরতের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়, যশ-নুসরতের নতুন কেমিস্ট্রি শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘টাকা দিয়ে দামি কুকুর না কিনে দেশি কুকুরকে তো যত্ন করতে পারেন’! বিদেশি কুকুর কিনে তুমুল ট্রোলড সুদীপা চ্যাটার্জি, সুদীপার পোস্টে কটাক্ষ! জবাব এল কড়া

নিখিল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নুসরতের সঙ্গে তাঁর এখন কোনও যোগাযোগ নেই। তিনি চান নুসরত ভাল থাকুন। সূত্রের খবর, মরু দেশে নিখিল-নুসরতের জাঁকজমকভাবে বিয়ে হলেও, রেজিস্ট্রেশন ম্যারেজ হয়নি তাঁদের। তাই নুসরতের মা হওয়ার খবর পেয়ে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল। যেহেতু তাঁদের রেজিস্ট্রেশন ম্যারেজ হয়নি তাই অ্য়ানালমেন্ট করেই দুজনে আলাদা হতে চান।

নিখিলের ঘনিষ্ঠ সূত্রে খবর, নুসরত যে ফোর্ড গাড়ি চড়েন তা আসলে নিখিলের গাড়ি। নুসরত ইডেনে যে ফ্ল্যাটে থাকেন তাতে নিখিলেরও ইনভেস্টমেন্ট রয়েছে। এমনকি নুসরতের বোনের পড়াশুনার দায়িত্বও নিয়েছিলে নিখিল। জানা গেছে, নুসরতের রাজনৈতিক কেরিয়ারেও নিখিলের অবদান রয়েছে।

নিখিলের পরিবার সূত্রে খবর, যশ-নুসরতের সম্পর্ক, তা নিয়ে একের পর এক খবর ছড়িয়ে পড়ায় নিখিল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন।

আরও পড়ুন: ‘টি আর পি র এ কি হাল! টপার ৭.৫ আর প্রাইম স্লটে সব সিরিয়াল ৫+! বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি কি তবে ধ্বংস হতে চলল?’- সব ধারাবাহিকের টিআরপি কম হওয়ায় আশঙ্কা প্রকাশ করলেন এক নেটিজেন! ভাইরাল টি.আর.পি লিস্ট

নুসরতের মা হওয়ার জল্পনা চলছেই। কিন্তু এখনও অবধি মুখ খোলেননি অভিনেত্রী। অপেক্ষা ১০ সেপ্টেম্বরের…।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment