Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

রোশান চাইলেও, সংসার করবেন না শ্রাবন্তী, অভিনেত্রীর মনের বর্তমান ঠিকানা অন্য কোথাও

রোশান চাইলেও, সংসার করবেন না শ্রাবন্তী, অভিনেত্রীর মনের বর্তমান ঠিকানা অন্য কোথাও

লম্বা বিচ্ছেদ। কেটেছে বহু বেদনাময় রাত। সেসবে ইতি টানতে চান রোশান সিংহ। তাই তিক্ততা ভুলে আবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করতে চান তিনি। সোমবার আদালতে এমনটাই জানিয়েছিলেন শ্রাবন্তীর স্বামী।

কিন্তু রাজি নন অভিনেত্রী। রোশনের সঙ্গে তিনি যে আর থাকতে চান না, পরোক্ষে তা বুঝিয়ে দিয়েছেন তিনি। পেশাদার জীবনের পাশাপাশি বরাবরই ব্যক্তি জীবনের জন্য বহুবার শিরোনামে উঠে এসেছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম।

তাঁকে ঘিরে যখন এত টানাপোড়েন। তখন ‘টাইমমেশিন’ এর খোঁজে করছেন কেন তারকা প্রার্থী শ্রাবন্তী!

আরও পড়ুন: কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে ফের প্রিয়াঙ্কা চোপড়া এবং দিলজিৎ দোসাঞ্জকে কটাক্ষ কঙ্গনার

আগাগোড়াই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। বিভিন্ন ইঙ্গিতবাহী পোস্টও করেন। বুধবার নিজের একটি ছবি শেয়ার করলেন। সেখানে দেখা যাচ্ছে, পাহাড় ঘেরা কোনও এক জায়গায় হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সকলেরই নিজস্ব একটা টাইম মেশিন রয়েছে’।

 

সপ্তাহ দু’য়েক আগে পাহাড়ে হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শ্রাবন্তী। তখন প্রশ্ন উঠেছিল, দিনভর কাজের চাপে কি পাহাড়ে বেড়াতে যেতে চাইছেন? পাহাড়েই কি খুঁজে পেতে চাইছেন তাঁর নিজের নতুন এনার্জি? নাকি শুধুই স্মৃতিচারণ?

টলিপাড়ায় নতুন গুঞ্জন, নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী। তাঁর সঙ্গেই নাকি পাহাড়ে ছুটি কাঁটাতে গিয়েছিলেন অভিনেত্রী।

গতবছর দুর্গাপুজোর সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশন। এটা ছিল শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। যদিও ভাঙনের মুখে তাঁর তৃতীয় বিয়ে। একদিকে যখন তাঁর স্বামী রোশান ঝামেলা মিটিয়ে নতুন করে সংসার পাতার পরিকল্পনা করছেন। তখন শ্রাবন্তী নিজের টাইম মেশিনে চড়ে অন্যত্র হারিয়ে যাওয়ার তাল করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment