Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

আদরের বনুয়া নুসরতের পাশে নেই মিমি, সত্যিই কি চিড় ধরল ‘দুই বনুয়ার’ সম্পর্কে?

আদরের বনুয়া নুসরতের পাশে নেই মিমি, সত্যিই কি চিড় ধরল ‘দুই বনুয়ার’ সম্পর্কে?

সাংসদ পর্ব থেকেই দু’জনে এক সঙ্গে। যেদিন সাংসদ হয়ে নুসরত লোকসভায় প্রথম পা রেখেছিলেন সেদিনও পাশে ছিলেন মিমি চক্রবর্তী। নিখিল-নুসরতের বিয়ে থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে তাঁদের এক সঙ্গে দেখা গেছে। কিন্তু নুসরতের সঙ্কটের সময় মিমির দেখা নেই। নুসরতের গুঞ্জনে উঠে এল মিমি চক্রবর্তীর নাম।

টলিপাড়ার অলিতে-গলিতে এখন একটাই গসিপ, মা হতে চলেছেন নুসরত জাহান। তবে তা কতটা সত্যি সে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। একদিকে ভাঙছে ঘর, অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেম, তার উপর অন্তঃসত্ত্বা গুঞ্জন। এই মুহূর্তে শিরোনামে টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের গুঞ্জনের মধ্যে ফের চর্চায় শুরু মিমিকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তরজা যশের কারণেই নাকি দুই বনুয়ার সম্পর্কে চিড় ধরেছে।

নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। দু’জনেই ভালবেসে একে অপরকে বনুয়া বলে ডাকে। তাঁদের বোন-দিদির সম্পর্কের স্যোশাল মিডিয়ায় বেশ ফেমাস। ইন্ডাস্ট্রির ইঁদুর দৌঁড়ে না গিয়ে তাঁরা যেন একই মায়ের দুই সন্তান। এযাবৎ তাঁদের মধুর সম্পর্ক নজরে এলেও হঠাৎ করেই যেন মিমি-নুসরতের মধ্যে সম্পর্কের ফাটল নজরে পড়েছে নেটিজেনদের। আর তা নিয়েই জোর তরজা শুরু সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: শীতকালে ঠান্ডায় স্নান করেন না পর্দার গুনগুন তৃণা সাহা! ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এল অভিনেত্রীর গোপন তথ্য, ভাইরাল ভিডিও

এতদিন হলি ডে স্পেন, পার্টি, হ্যাং আউট, কোয়ালিটি টাইম কাটানো সবেতেই এক সঙ্গে দেখা যেত দুই বনুয়াকে। কিন্তু নুসরতের সঙ্কটের সময় মিমি কোথায়? সূত্র বলছে, যশের কারণেই নাকি দুই বনুয়ার সম্পর্কে চিড় ধরেছে। যশ এবং নুসরতের ইনস্টা-স্টোরিতেই উঠে এল তার প্রমাণ।

সম্প্রতি, যশ নিজের ইনস্টাগ্রামে ‘মন জানে না’ ছবির জনপ্রিয় ক্লিপিংস শেয়ার করেছেন। যেখানে মিমি ও যশের ‘কেন যে তোকে পাহরা পাহারা দিল মন’ গানের লাইন লেখা ছিল। সেই পোস্ট দেখা মাত্রই তেলেবেগুনে জ্বলে উঠলেন নুসরত। কিছুক্ষণ পরই দেবের সঙ্গে একটি ছবির দৃশ্য শেয়ার করে নুসরত বলেন, ‘আমার বন্ধুকে পেয়ে আমাকে ভুলে গেছো দেখছি, তুমি চলে যাওয়ার পর আমার কিছু ভাল লাগছে না। খুব একা লাগছে’। এবং ভিডিওর উপরে ‘মিস ইউ’ লেখাই জল্পনাকে দ্বিগুন বাড়িয়ে দেয় নুসরত।

কেউ কারোর নাম না নিলেও ইনস্টা-স্টোরিতেই সবটা যেন ফুটে উঠেল সত্যিটা। এই ইনস্টা স্টোরিকে হাতিয়ার করে নেট দুনিয়ার নতুন চর্চার বিষয় দুই বনুয়ার সম্পর্কে চিড়!

আরও পড়ুন: ‘নিয়ম সবার জন্যই এক মামা’! নাম না করেই ঋতুপর্ণা সেনগুপ্তকে খোঁচা দিলেন শ্রীলেখা মিত্র? প্লেন-কান্ড নিয়ে চাঞ্চল্য নেটদুনিয়ায়, নাম না করে ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখার?

অন্যদিকে, সব রটনা, সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্পের ছবি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment