Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

শীতকালে ঠান্ডায় স্নান করেন না পর্দার গুনগুন তৃণা সাহা! ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এল অভিনেত্রীর গোপন তথ্য, ভাইরাল ভিডিও

শীতকালে ঠান্ডায় স্নান করেন না পর্দার গুনগুন তৃণা সাহা! ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এল অভিনেত্রীর গোপন তথ্য, ভাইরাল ভিডিও

তৃণা সাহা টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। বর্তমানের অভিনেত্রী হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ। প্রায়ই নিজের নানা রিল ভিডিও, শুটিং সেটের ছোট ছোট দৃশ্য এবং ফটোশুটের বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তার যেকোন পোস্টই নিমেষে ভাইরাল হয়। সম্প্রতি তার বানানো আরো একটি রিল ভিডিও নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে।

বেশিরভাগ মানুষের কাছে শীতকাল তাদের পছন্দের। কারণ বিশেষ করে এই সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়, শীতের বাহারি পোশাক পরা যায়, আর সবথেকে বেশি জাঁকিয়ে বসে যেটা তা হল অলসতা। শীতকাল আয়েশের কাল। এই সময় মানুষ একটু ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন। তবে এই শীতকালে এমন অনেকেই রয়েছেন যারা ঠান্ডার ভয়ে কিছুতেই চান করতে চান না। সম্প্রতি জানা গিয়েছে, শীতকালে চান করতে পছন্দ করেন না ছোটপর্দার অভিনেত্রী তৃণা সাহাও, একথা নিজেই জানিয়েছেন তিনি। কথাটা শুনে অবাক হলেন? না অবাক হওয়ার কিছু নেই, কথাটা কিছুটা হলেও সত্যি।

আসলে সম্প্রতি তৃণা সাহা একটি রিল ভিডিও শেয়ার করেছেন একটি ট্রেন্ডিং সংলাপের সাথে লিপ দিয়ে। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, এত ঠান্ডায় তিনি চান করবেন না। উল্লেখ্য, শুটিং সেটেই ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল ছাই রঙের একটি হুডি ও নীল জিন্স। খোলা চুলে, বিনা মেকাপে ছিলেন তিনি। বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন। তবে সম্প্রতি অভিনেত্রী এই ট্রেন্ডিং সংলাপের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন তার অনুরাগীদের মাঝে।

আরও পড়ুন: বড় পর্দায় হিট জুটি! কী কারণে থমকে গেল দেব-শুভশ্রীর কেমিস্ট্রি?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment